সভাপতির আসনে বসানো হয়েছিল । গান্ধীজী সেদিন তার সভাপতির অভিভাষণে বলেছিলেন যে, এই সমস্যার প্রতিকার করতে হলে মুসলমানদের বৃটিশের বিরুদ্ধে অসহযোগের প1 অবলম্বন করতে হবে । ২. অতঃপর এই সমস্যা নিয়ে আলোচনার জন্য অম্ৃতসরে কংগ্রেস ও = খিলাফত কমিটি একত্রে মিলিত হয় এবং পরস্পরের মধ্যে সৌহাদযুর্ণ' আলোচনা চলে। খিলাফত সম্মেলন ভারতের বড়লাট ও ইংল্যাণ্ডের গ্রধানমন্ত্রীর নিকট তাদের বক্তব্য পেশ করার জন্য একটি ডেপুটেশন প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করল। ১৯২০ সালের ২০শে জানুয়ারী তারিখে দিল্লীতে অনুষ্ঠিত খিলাফত কমিটির এক সভায় গান্ধীজী অসহযোগ আন্দোলনের এক কর্মী প্রদান করেন। কয়েকদিন পরে মীরাটে অনুষ্ঠিত খিলাফত সম্মেলনে এই কর্মসুচী সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। ২০শে ফেব্রুয়ারী তারিখে মওলানা আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে এই প্রস্তাব গৃহীত হয় এবং খিলা- ফত দিবস' উদযাপনের জন্য একটি দিন ধার্য করা হয়। পরবর্তী কয়েক মাসে সার! দেশে এ জম্পর্কে আরও অনেকগুলি সভা অনুষ্ঠিত হুয়। ভার- তের বড়লাট ও ইংলগ্ডের . প্রধানমন্ত্রীর নিকট ডেপুটেশন প্রেরণ নিক্ষল: বলে প্রতিপন্ন হল । . তখন খিলাফত সম্মেলনের পক্ষ: থেকে সরকারকে জানিয়ে দেয়া হল যে, তাদের দাবী পুর্ণ করা না হলে ১লা আগস্ট থেকে অসহযোগ আন্দোলন শুরু কর] হবে। কিন্তু এই আন্দোলনকে সার্থক করে তুলতে হলে খিলাফত কমিটি ও কংগ্রেসকে যুক্তভাবে আন্দোলনে নামা প্রয়োজন | ১৯২০ সালের ২০শে মে এলাহাবাদে নিখিল ভারত: কংগ্রেস কমিটির সভায় এই বিষয়টা নিয়ে আলোচনা হল। অতঃপর এই উদ্দেশ্যে ৮ই যেপ্টে্বর কলিকাতায় কংগ্রে- সের এক অধিবেশন অন্তুষ্ঠিত হল। এই সম্মেলনের সভাপতি ছিলেন লাল! লাজপৎ রায়। এই সম্মেলনেও সেই প্রস্তাব গৃহীত হয়েছিল, অবশ্য স্বরাজ লাভের উদ্দেশ্যেটাকে এই প্রস্তাবের অন্তভুক্তি করে নেওয়া হয়েছিল । ১৯২১ সালের জুলাই মাসে করাচীতে অঙু্িত খিলাফত সম্মেলনে যে প্রস্তাব গৃহীত হয়েছিল তার পাচটি বিষয়ের মধ্যে প্রথম চারটি ছিল তুরস্ক ১৪৭
— পৃষ্ঠা ১৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।