বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভুমিকা সত্যেন সেন
/ ২৪৮
📝 লেখা 📖 পিডিএফ

মওলানা মহম্মদ আলী তুরক্কের জার্জানির পক্ষে যোগ দেওয়াকে অমর্থন করে ভার “কমরেড? পঙিকায় এক প্রবন্ধ লিখেছিলেন। এই অপরাধে 'সরকারী আদেশে ‘কমরেড’ পত্রিকা নিষিদ্ধ হয়ে গেল এবং তাকে ও তার ভাই শওকত আলীকে অস্তরীণ করে রাখা হল। যারা হোমরুলের দাবী নিয়ে আন্দোলন করছিলেন, তারাও সরকারী হামলার হাত থেকে অব্যাইতি পেলেন না। হোমরুল আন্দোলনের নেতৃ এযানি বেশান্ত ও তার দুজন সহকর্মীকে এই উপলক্ষে অন্তরীণ করা হয়েছিল । ১৯১৮ সালে যুদ্ধে জার্মানী,ও তুরস্কের চুড়ান্ত পরাজয় ঘটল। ফলে বিজয়ী পক্ষের বিধান অনুযায়ী সমগ্র আরব সাঙ্রাজ্য তুরস্কের হাতছাড়া হয়ে গেল, এমন কি সেখানকার ধর্মস্থানগুলির উপরেও তার কোন অধিকার রইলনা। এই বিষয়ে ইংল্যাড চরম বিশ্বাসঘাতকতার পরিচয় দিয়েছিল। লয়েড জর্জ তার ১৯১৮ সালের ৫ই জানুয়ারী প্রদত্ত এক বক্তৃতায় প্রতিশ্রুতি দিয়ে ছিলেন যে, এই যুদ্ধে তুরস্ককে তার রাজধানী অথবা তার এশিয়া মাইনরের সমৃদ্ধ অঞ্চলগুলি ও থে.স থেকে বিচ্ছিন্ন করার কোন অভিপ্রায় তাদের নেই ৷: কেনন! এই অঞ্চলের লোকেরা তু্কীদের স্বজাতি। কিন্তু ইংরেজদেরই ইঞ্জিতে উৎসাহিত হয়ে গ্রীস এশিয়া মাইনরে স্মার্না অধিকার করে নিল এবং এড্রিয়ানোপোলে প্রবেশ করে এজিয়ানস, সাগরের দ্বীপগুলিকে গ্রাস করার জন্য সমুদ্র-উপকূলে ছড়িয়ে পড়ল । , এই সমস্ত ঘটনা, বিশেষ করে তুরস্কের খিলাফতের পতনের ফলে ভার- তের মুসলমানদের মনে দারুণ উত্তেজনা ও বিক্ষোভের সষ্টি হয়েছিল। এই সমস্যার প্রতিকারের জন্য ১৯১৯ সালে ভারতের বিশিষ্ট মুসলমান নেতা- দের নিয়ে খিলাফত কমিটি গঠিত হয়। বোসম্বাইয়ের শেঠ সোহানী এর সভাপতি এবং অন্তরীণ-বাস থেকে সদ্যমুক্ত শওকত আলী এর সম্পাদক নির্বাচিত হয়েছিল । ১৯১৯ সালে ২৩শে ডিসেম্বর দিল্লীতে প্রথম খিলাফত সম্মেলন অন্তষ্ঠিত হয়েছিল! এই সম্েলনে কংগ্রেসের পক্ষ থেকে গান্ধীজী, মতিলাল নেহরু ও পণ্ডিত মদনমোহন মালব্য উপস্থিত ছিলেন। অন্মেলনের প্রথম দিনে সভাপতি ছিলেন মওলবী ফজলুল হক।. দ্বিতীয় দিন গান্ধীজীকে ১৪৬

— পৃষ্ঠা ১৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।