বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভুমিকা সত্যেন সেন
/ ২৪৮
📝 লেখা 📖 পিডিএফ

সারা ভারতের হিন্দু মুসলমান নেতার! এই যুদ্ধে ইংরেজদের সাহায্য করবে বলে প্রস্তাব নিয়েছিল। শুধু প্রস্তাব নেওয়া নয়, কার্যত তার! ইংরেজদের সাহায্যে অর্থবল ও ধনবল জুগিয়ে চলেছিল । কিন্তু তুরস্ক এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার পর ভারতের মুসলমানদের মধ্যে গভীর দ্বিধা ও সংশয়ের ভাব দেখা দিল-_ মুসলমান হয়ে তার! তুরস্কের মুসলমান ভাইদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে! বিশেষ করে তুরক্ষের খলিফা সার! মুসলিম জগতের ধর্মীয় নেতা, এই প্রশ্নটা ভারতের মুসলমানদের মনে দারুণ বিক্দ্যেভের স্থষ্টি করে চলেছিল। ভারতের মুসলমানদের মনের এই দ্বিধা ও সংশয় সম্পর্কে বৃটিশ সরকার অচেতন ছিলেন না। কাজেই তারা অঙ্গে সঙ্গে এর প্রতিকারের চেষ্টায় এগিয়ে এলেন। মুসলমানরা যাতে রাজভক্তির পথ থেকে ভ্রষ্ট হয়ে বিরুদ্ধে চলে না যায়, সেজন্য ভারতের বুটিশ অফিসাররা এখানকার উলেমাদের কাছে এই প্রতিআতি দিলেন যে, আরব ও মেসোপোটেমিয়ার মুসলমানদের যে. সকল ধর্মস্থান আছে, ঘুদ্ধের পরিণতি যাই হোক না কেন, সেগুলি সম্পুর্ণ নিরাপদ থাকবে এবং তাদের উপর কোন রকম হামলা করা হবে না। মিশ্র পক্ষের অন্তরভ,ক্ত দেশগুলিও এ সম্পর্কে নিশ্চয়তা দান করে ঘোষণা দিল'। লয়েড জর্জ তুরস্কের মাতুভূমির অখগ্ুতা রক্ষা সম্পর্কে প্রতিশ্রুতি দিলেন | এই আশ্বাস পেয়েই ভারতের মুসলমান সৈন্যের মেসোপোটেমিয়ায় ও অন্যান্য অঞ্চলে তুরস্কের বিরুদ্ধে বুদ্ধ করতে গিয়েছিল) বৃটিশ কুটনৈতিকরা আরবে তুরস্কের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছিল । তাদের প্ররোচনায় মক্কার শরীফ হুসেন তুরস্কের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণ! করল এবং ইংরেজদের সঙ্গে যোগ দিয়ে: তুবীদের মেসোপোটেমিয়া থেকে বিতাডিত করল । এদিকে ভারতে: বৃটিশ বিরোধীদের ব্যাপকভাবে গ্রেফতার করা হতে লাগল । সরকারী নির্দেশে মওলানা আবুল কালাম আজাদের বিখ্যাত ‘আল হেলাল’ পণ্জিক! বন্ধ করে দেওয়! হল এবং মওলান! আজাদকে করাচীতে অস্তরীণ করে রাখা হল। যতদিন বুদ্ধ চলেছিল ততদিন তাকে সেখানেই আটক থাকতে হয়েছিল । ১৪৫

— পৃষ্ঠা ১৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।