বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভুমিকা সত্যেন সেন
/ ২৪৮
📝 লেখা 📖 পিডিএফ

খিলাফত ও অসহযোগ আন্দোলন [িল।ফত সমস্যা 5 প্রথম বিশ্বযুদ্ধ ভারতের রাজনৈতিক আন্দোলনের মধ্যে এক ব্যাপক আলো- ডনের স্থষ্টি করে তুলেছিল । বুদ্ধপূর্বে সংঘটিত ঘটনাবলী দেশের ' রাজনৈতিক ' প্রতিষ্ঠারগুলি এবং নেতৃৰ্বন্দের মধ্যে গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়ার স্থষ্টি করে চলেছিল । ভারতের বিপ্লবীরা এই যুদ্ধের সংকটের সুযোগে বুটিশের শক্র জার্মানীর সহায়তা নিয়ে ভারতে বৈপ্লবিক: অভ্যুত্থান সৃষ্টি করার জন্য চেষ্টা করেছিলেন, এ কথ! ইতিপূর্বে বিস্তারিতভাবে আলোচন! করা হয়েছে। 5 শুধু বিল্লৰীরাই নয়, যুদ্ধকালীন'ও যুদ্ধপরবর্তী ঘটনাগুলির মধ্য দিয়ে সার! দেশের মানুষের রাজনৈতিক আশা-আকাজ্জাকার ভরত রপাস্তর চলেছিল । ভারতের রাজনৈতিক: আন্দোলনের ইতিহাসে ১৯১৬' জাল বিশেষভাবে স্মরণীয় । এই ১৯১৬ সালে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লক্ষৌ চুক্তি সম্পাদিত হয়েছিল। লক্ষৌর যুক্ত সম্মেলনে মুসলিম লীগের পক্ষ থেকে জিন্নাহ, মহম্মদ আলী আনসারী ও মাহযুদাবাদের রাজা এবং কংগ্রেসের পক্ষ থেকে অস্থিকাচরণ মজুমদার, স্ুরেক্্রনাথ বন্দ্যোপাধ্যায়, মতিলাল নেহরু ও " তিলক আলোচনায় যোগদান করেছিলেন। হোমরুল, দায়িত্বশীল সরকার গঠন, গৃঠনতন্ত্রের সংশোধন ইত্যাদি তাদের আলোচনার বিষয়বন্ত ছিল । এই আদর্শগুলিকে সামনে রেখেই তারা কংগ্রেস ও মুসলিম লীগের প্ররস্পরের সধ্যে সহযোগিতার ভিডি স্থাপন করতে উদ্ভোগী হয়েছিলেন। ' এই, চুক্তির মধ্যে নরমপন্থী ও চরমপস্থী উভয় মতের নেতারাই ছিলেন এবং তাদ্রে এই যুক্ত উদ্ভোগ এক মিলিত আন্দোলনের 'ুচনা করেছিল। কিন্তু বিশ্বযুদ্ধের সেই ঘনঘটা ও ঝটিকাপুর্ণ পরিবেশে এই কর্সস্থচীকে বাস্তবায়িত করে তোলা সম্ভব হয়নি। তুরস্ক খন বৃটিশের বিক্রু্ছে জার্মানীর সঙ্গে যোগ দিল, ভারতের হুলমানরা তখন এক উভয় সংকটের মধ্যে পড়ল ৷

— পৃষ্ঠা ১৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।