এমনি ভাষাতেই লিখতেন । সে কী কশা কী দাহ! একবার পড়ে বা শুধু একজনকে পড়িয়ে শান্ত করার মত সে লেখা নয় । যেমন গদ্য তেমনি কবিতা । সব ভাঙ্গার গান প্রলয় বিলয়ের মঙ্গলাচরণ re এ যুগ অসহযোগ আন্দোলনের যুগ । কিন্তু আন্দোলন তখন ভাটার মুখে । জনসাধারণ আন্দোলনের এক উচ্চ পর্যায়ে উঠে হঠাৎ এভাবে পিছিয়ে পড়তে চাইছিলো না। তাদের মন তখন সামনে এগিয়ে চলার জন্য উন্মুখ ৷ ‘ধুয়কেতু’ তাদের মনের সেই ইচ্ছাটাকে দ্বালাময়ী ভাষায় রূপ দিতে পেরেছিলো। তার ফলেই “ধুমকেতু' প্রকাশের সঙ্গে সঙ্গেই এমন- ভাবে জনপ্রিয় হয়ে উঠতে পেরেছিলো । ' শুধুমাজ ২৫০ টাকা পুজি নিয়ে কাজী নজরুল এই. অর্ধ সাপ্তাহিক পত্রিকাটিকে পরিচালনা -করতে নেমেছিলেন । এ বিষয়ে যাদের বিন্দুমাত্র অভিজ্ঞতা আছে, তার! কখনই এ পথে পা বাড়াতে, সাহস করতেন না! কিন্তু নজরুল ছিলেন সম্পূর্ণভাবে বে-পরোয়া, এই ছুঃসাহসই শেষ পর্যস্ত তার, সবচেয়ে বড় পু'জি হয়ে দাড়ালে৷। তার প্রবল আদর্শ নিষ্ঠা এবং ক্ষুরধার লেখনীর গুণে আকৃষ্ট হয়ে চারদিক থেকে অনেকে এসে ‘ধুমকেতু’ অফিসে জমায়েত হতে লাগলেন । তার অর্থবল ও লোকবল কোন: কিছুরই অভার ঘটলো না। “ধুমকেতু ৩২, কলেজ ট্রিট, আফজালুল হক সাহেবের ঘর থেকে প্রকাশিত হচ্ছিলো । ছাপানোর ব্যবস্থা হয়েছিলো মেটকাফ প্রেসে। সে সময় ধীর! ‘ধূমকেতু' পত্িকাটিকে নানাভাবে সাহায্য করতেন, ভাদের মধ্যে তখনকার দিনের বিশিষ্ট বিপ্লবী নেতা ভুূপতি মজুমদারের (পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী) নাম বিশেষভাবে উল্লেখযোগ্য । তাদের সংস্পর্শে “ধুমকেতু'র উপর বিপ্লবীদের আদর্শ ও ভাবধারার প্রভাব সংক্রামিত হয়ে পড়ছিলো ।
— পৃষ্ঠা ১৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।