বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভুমিকা সত্যেন সেন
/ ২৪৮
📝 লেখা 📖 পিডিএফ

নানারপ উল্লেখযোগ্য. অধিকার লাভ করবে, এ সম্পর্কে খুবই আশাবাদী ছিলো। কিন্তু ১৯১৯ সালের 'ভারত সংস্কার আইন" তাদের _সন্পূর্ণভাবে হতাশ করেছিলো এবং তার বিরুদ্ধে সারা দেশময় বিক্ষোভের স্ষটি হয়ে- ছিলো । অপর দিকে যুদ্ধের মধ্য দিয়ে তুরস্ক থেকে খিলাফতের অপসারণের ফলে ভারতের মুসলিম সম্প্রদায়ের মনে তীব্র বুশ বিরোধী মনোভাব দেখা দিয়েছিল।: ফলে সে সময় সারা ভারতব্যাপী রূটিশ বিরোধী আন্দোলনের লক্ষণঞ্লি সুস্পষ্ট হয়ে ফুটে উঠেছিলো ।* fs যার! গভীরভাবে লক্ষ্য করছিলেন ভারতের রাজনীতিকে তার| ভারতের রাজনৈতিক আকাশে একটি আসন্ন ঝড়ের পূর্ধাভাস অন্লভব করতে পার- ছিলেন। এই অন্নকূল পরিস্থিতিতে কাজী নজরুল ইসলাম, কম্রেড মুজফ২ ফর আহমদ, মহম্মদ ওয়াজেদ আলী সাহেব, ফজলুল হক সেলবর্ধী ও মঈনউদ্দীন হোসায়ন একটি দৈনিক পিকা প্রকাশের একাস্ত প্রয়োজনীয়তা অনুভব করছিলেন । কিন্ত দৈনিক পত্জিকা প্রকাশ করা অত্যন্ত ব্যয়সাধ্য ব্যাপার । এই টাকা যোগাবে কে? এই সংকটের সমাধানের জন্যে তারা একে ফজলুল হক সাহেবের সঙ্গে গিয়ে দেখা করলেন। তিনি তখন হাইকোটের এক- জন বিখ্যাত আইনজীবী এবং কংগ্রেস ও খিলাফতের বিশিষ্ট নেতাদের অশ্যতম। তারও অনেকদিন থেকেই মনে মনে এ রকম একটা ইচ্ছা ছিলে ৷, কাজেই তার কাছ থেকে এ বিষয়ে পূর্ণ সম্মতি পাওয়া গেল। [তিনি কাগজটি প্রকাশের সব ব্যবস্থা করে দিবেন বলে কথা দিলেন। ফজলুল হুক সাহেবের ধারণা ছিলো! বাঙালী মুসলমানদের মধ্যে কেউ ভালো বাংলা লিখতে পারে না। তাই তিনি প্রস্তাব করলেন যে কাগজ চলার প্রথম দিকে শ্ীর্গাচকড়ি বন্দ্যোপাধ্যায়কে দিয়ে সম্পাদকীয় প্রবন্ধ লিখিয়ে নেবার ব্যবস্থা করা হোক। পীচকড়ি বন্দ্যোপাধ্যায় সুলেখক ছিলেন বটে, কিন্তু তার আদর্শের কোনে! বালাই ,ছিলো না। ফজনুল হক - সাহেবের এই প্রস্তাবে তারা রাজী হতে চাইলেন না। অবশেষে কাজী * কংগ্রেস ও খিলাফৎ উভয়েই এই বিষয়ে মিলিত উদ্যোগ গ্রহণ করেছিলে । ১৩৬

— পৃষ্ঠা ১৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।