আন্তজাতিক সর্বহারা বিপ্লবের আদর্শ ও দেশপ্রেম পরস্পর থেকে স্বত্র ও বিচ্ছিন্ন নয়। গল্পটির এক জায়গায় বলা হয়েছে, “গোলেস্তান! অনেক দিন পরে তোমার বুকে ফিরে এসেছি! আ মাটি মা আমার, কত ঠাণ্ডা তোমার কোল! __মাতৃল্পেহের এ মস্ত শিকলটা আপনা হতে ছিড়ে গিয়েছে বলেই মার চেয়েও মহীয়সী আমার জন্সভূমিকে চিনতে পেরেছি”: সান্ধ্য দানক নবযুগ পত্ৰিকা ১৯২০ সালে ৪৯ নম্বর রেজিমেন্ট ভেঙে দেওয়া হলো।: কাজী নজরুল ইসলাম পূর্ব নির্ধারিত ব্যবস্থা অনুযায়ী পথে আর কোথাও ন! গিয়ে ‘বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকার' অফিসে এসে উঠলেন। তিনি আসার পর সবাই-কৌতৃহলী হয়ে ঠার গাটরি-বৌচকাগুলির মধ্যে কি আছে তা তল্লাশি করে দেখলেন । তার মধ্যে বিছানাপত্র, সৈনিকদের পোষাক এবং অস্থাস্থ প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়! একটি দিগব্র্শন যঞ্র (বাইনোকুলার), কবিতার খাতা, গল্পের খাতা, পু'খি-পুস্তক, মাসিক পত্রিকা এবং রবীন্দ্রনাথের গালের স্বরলিপি ইত্যাদির সন্ধান পাওয়া গিয়েছিলো । এতদিন খাদের সঙ্গে পত্রযোগে আলাপ পরিচয় চলছিলো, এইবারই তারা প্রথম কবি নজরুলকে স্বচক্ষে দেখলেন । তখন তার বয়স বাইশ কি তেইশ। এ সম্পর্কে কমরেড মুজফ_ফর আহমেদ বলেছেন, তরুণ কবি সেদিন তার . “সুগঠিত দেহ অপরিমেয় স্বাস্থ্য ও প্রাণ খোলা হাসি' দিয়ে সকলকে গভীরভাবে আকৃষ্ট করতে পেরেছিলেন । } এই অফিসের বাসায় নজরুল বেশ কিছুদিন কমরেড মুদ্রফ_ফর আহ- মেদের ঘমিষ্ঠ সংস্পর্শ লাভ করেছিলেন। কমরেড মুজ্ফ_ফর আহমদ. ভারতে কমিউনিজমের মতবাদের ধারা আদি প্রবর্তক, তাদের মধ্যে অস্ঠতম | স্বাভাবিকভাবেই তার ঘনিষ্ঠ সংস্পর্শের ফলে নজরুলের কবিমানসে সর্বহারা বিপ্লবের আদর্শ আরো বেশি শক্তি সঞ্চয় করেছিলো । সে সময়টা ভারতের রাজনৈতিক ইতিহাসের এক সন্ধিক্ষণ। বৃটিশের সঙ্গে যুদ্ধে সহযোগিতা করেছিলো বলে ভারতবাসীর] যুদ্ধ জয়ের পর ১৩৫ ৮
— পৃষ্ঠা ১৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।