১৮৩১ সালে বালাকটের যুদ্ধে । এই যুদ্ধে বিদ্রোহীদের বড় রকমের ঘা খেতে হয়েছিলো । স্বয়ং সৈয়দ আহমদ এবং মহম্মদ ইসমাইল এই যুদ্ধে প্রাণ দিলেন। এত বড় আঘাতে যে বিড্রোহীদের শক্তি ভেঙ্গে পড়ল না, এট! খুবই আশ্চর্যের বিষয় ৷ সৈয়দ আহমদ ভারতের বিভিন্ন অঞ্চলে তার সংগঠনকে এতই দৃঢ় করে তুলেছিলেন যে তাদের কাছ থেকেই সাহায্য পেয়ে সীমান্ত প্রদেশের বিদ্রোহীরা দীর্ঘদিন ধরে সংগ্রাম চালিয়ে যেতে পেরেছিলো। এই সংগঠন জনসাধারণের মধ্যে জালের মতই ছড়িয়ে পড়েছিলে।। তারা অর্থবল ও লোকবল পাঠিয়ে জেহাদের এই আগুনকে দ্বালিয়ে রাখত। হায়দ্রাবাদ (দাক্ষিণাত্য ), মাদ্রাজ, বাংলা, বোম্বাই, উত্তর ভারতে এই সংগঠনের শাখাগুলি কাজ করে চলেছিলো। তাদের সদর দফতর ছিলে! পাটনায়। অর্থসংগ্রহ ও যোগাযোগ পরিচালনায় উপযুক্ত লোকেদের নিযুক্ত করা হত। নানা জায়গা থোক সংগৃহিত অর্থ ও জেহাদে যোগদান- কারী বিদ্রোহীরা প্রথমে সদর দফতরে এসে জমায়েত হত; তারপর শৃঙ্খলার সঙ্গে তাদের সীমান্ত প্রদেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হত। সীমান্ত প্রদেশের সন্নিহিত শহরগুলিতে লোক মারফত হুডি পাঠাবার পাকা বন্দো- বস্ত ছিলো । জেহাদে ধোগদানকারী বিদ্রোহীরা ছোট ছোট দলে ভাগ হয়ে উত্তর প্রদেশ ও পাঞ্জাবের মধ্য দিয়ে সীমান্ত প্রদেশের ঘটনাস্থলে চলে যেত। এই সমস্ত অভিযারীদের সাহায্য করার জন্ট এবং তাদের রসদ ও অন্যান্য জিনিসপত্র পরিবহন ব্যবস্থার জন্য থানেশ্বর ও রাওয়ালপিণ্ডিতে ছুটি গোপন কেন্দ্র স্থাপন কর! হয়েছিলো। ভারতের বিভিন্ন অঞ্চলের মুসলমানরা এদের অর্থ ও স্বেচ্ছাসেবক সংগ্রহ করে পাঠাতে! । এই উদ্দেশ্যে গ্রামে গ্রামে প্রচারের কাজ করে ফিরছিলো। মসজিদে মসজিদে জমায়েতের মধ্যে এই জেহাদকে সাহায্য করার জন্ত প্রচার কার্য চলছিলো । সৈয়দ আহমদের অশ্থতম ঘনিষ্ঠ সহকর্মী মৌলভী মহম্মদ কাশিম পানি- পাতী উপজাতীয় এলাকায় গিয়ে সেখানকার উপজাতীয় সর্দার সৈয়দ আকবর শাহের সঙ্গে মিলিত হয়ে কাজ করছিলেন। এই আকবর শাহ ১৭
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।