্ : ফৌজের নিয়মিত বাহিনী হুতে গেরিলা বাহিনী বিচ্ছিন্ন হয়ে পড়েছে, তখন মুরতজা আলী অসম সাহসিকতার সঙ্গে শ্বেত-প্রতিবিপ্লবীদের ওপরে ঝশপিয়ে পড়ে তাদের ডিপো ও যুদ্ধের মাল-মসলাগুলি ধ্বংস করে দিয়েছেন । এই ভারতীয় বীরের সাহসিকতার কাজগুলি সম্বন্ধে নান! কাহিনী প্রচারিত হয়েছিলো । এই সাহসী যোদ্ধার নাম শুনেই: প্রতি-বিপ্লবীরা ভীতিগ্রত্ত* হয়ে পড়তো । একদিন এইরকম একটি যুদ্ধের পরে মুরতজা আলী আর ফিরে এলেন না। কিন্তু তার সহযোদ্ধা কমরেডরা তার স্মৃতি তাদের মনে. জিইয়ে রেখেছেন। নিকোলাই গিকালোর বোন ভেরা গিকালো। ককেসাসে গেরিলা যুদ্ধের সময় মুরতজা আলীর সঙ্গে ছিলেন। তিনি তার সম্বন্ধে বলেছেন, আজকাল সোভিয়েত ও ভারতীয় জনগণের ভ্রাতৃত্ব সম্বন্ধে আমি যখন মর্মস্পর্শী অনেক কথা পড়ি তখন আমার চিন্তা জগতে জাগন্ধুক হয়ে ওঠে সেই নত্র, সাহসী ও আন্তর্জাতিকতাবাদী যোদ্ধাদের কথা। সংখ্যায় তার! মুষ্টিমেয় ছিলেন, কিন্তু সাহসী মুগতজা আলীর মত জনগণের মিক্তর খাতিরে তারা নিজেদের জীবনের তোয়াক্কা! রাখতেন না।' উপরোক্ত ঘটনাটি ঘটেছিলো ১৯১৮ সালে ।॥ সেই ১৯১৮ সালেই নজরুল তার “ব্যথার দান' গল্পটি লিখেছিলেন । এ থেকে বোঝা যায় করাচি সেনানিবাসের রাজনৈতিকভাবে সচেতন সৈনিকরা ঘটনাটি ঘটার প্রায় সঙ্গে সঙ্গেই সেই সংবাদটি সংগ্রহ করতে পেরেছিলেন। “বাথার দান' গল্পটিতে কমরেড মুজফ-ফর আহমেদ “লালফৌজ" কথাটিকে কেটে দিয়ে তার পরিবর্তে ‘মুক্তি সেবক সৈন্যদের দল’ কথাটি ব্যবহার করেছিলেন। কেনন! সেই সময় লালফৌজ শব্দটি ব্যবহার করাট! সৈনিকের পদে নিযুক্ত নজরুলের পক্ষে খুবই ক্ষতিকর ছিলো। ‘ব্যথার দান' একটি প্রেমের গল্প হলেও এই ঘটনাটির প্রত্যক্ষ প্রভাব তার উপর এসে পড়েছিলো। ঘটনাটির স্থান বেলুচিস্তানের গুলিস্তান, চমন ও বস্তান প্রভৃতি জায়গ!। এ সব জায়গা হতে সীমান্ত অতিক্রম করে সোভিয়েত এলাকায় যাওয়া অপেক্ষাকৃত সহজ। দারা, সয়ফুল মুন্ক ও বেদৌরা, এই তিনটি মূল চরিত্রকে কেন্দ্র করে এই গল্পটি রচিত। দারা ও সয়ফুল মুক্ধ ছজনেই বেদৌরাকে ভালোবাসতো । ১৩৩
— পৃষ্ঠা ১২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।