যে করেই হোক তিনি স্কুলের দশম শ্রেণী পর্যন্ত ছাত্র জীবন-যাপনের সুযোগ পেয়েছিলেন । কিন্তু তার জ্ঞানের সীমা শিক্ষায়তনের সংকীর্ণ গণ্ডির মধ্যে আবদ্ধ ছিলোনা। হিন্দু ও মুসলমান, এই ছুই সম্প্রদায়ের ধর্মমত ও ইতিহাস তিনি সমানভাবে আয়ত্ত করে নিয়েছিলেন। শুধু তাই নয়, ফার্সী ভাষার উপরেও তার যথেষ্ট অধিকার ছিলো । ভার বহু কবিতার মধ্যে এর অজন দৃষ্টান্ত ছড়িয়ে আছে। নোনিক জীবনে কাজী নজরুল ইসলাম ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধের দামামা বেজে উঠলো | এই যুদ্ধে সৈনিক হিসাবে যোগ দেয়ার জন্য বহু তরুণ বাঙালীর মনে গভীর আগ্রহের ভাব দেখা দিয়েছিলো । কিন্তু বাঙালীদের মধ্যে দেশাত্মবোধের চেতনা ক্রমশই জাগ্রত হয়ে উঠেছিলো বলে বৃুটিশ.সরকার বাঙালীদের মধ্য থেকে সৈম্ সংগ্রহ করা সম্পর্কে অনুকূল মনোভাব পোষণ করতেন না। তবে ব্যাপার- টাকে সম্পূর্ণভাবে এড়িয়ে চলার উপায় ছিলো না। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক অবস্থার চাপে বাধ্য হয়ে বাঙালীদের একটি স্বতন্ত্র রেজিমেন্ট গড়ে তুলতে হয়েছিলো । নজরুল সৈন্য বিভাগে ভতি হলেন*। সে সময় বাঙালী সৈন্যদের নিয়ে ডবল কোম্পানী নামে একটি কোম্পানী গঠন করা হয়েছিলো । নজরুলকে প্রথমে সামরিক শিক্ষা নেবার জন্য পেশোয়ারের নিকটবর্তী নৌশহরাতে পাঠানো হয়েছিলো ॥ পরে এই. ডবল, কোম্পানীটিকে ৪৯ নম্বর রেজিমেন্টে পরিণত করা হয়েছিলো । তার সদর দফতর. ছিলো! করাচিতে । নজরুল ও শৈলজানন্্ বালক বয়স থেকেই সাহিত্য চর্চা করে আস- ছিলেন। করাচি সেনানিবাসে থাকার সময় নজরুল গল্প ও কবিতা রচনা *ভার আটশৈশব বন্ধু সাহিত্যিক শৈলজানন্দ ভার সাথে একই সঙ্গে যুদ্ধে যাবার জন্ত তৈরী হয়েছিগেন, কিন্ত তার অভিভাবকরা নানারকম কলা-কৌশলে ভার এই চেষ্টাকে ব্যর্থ করে দেয়। ] ১৩০
— পৃষ্ঠা ১২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।