স্বাধীনতা আন্দোলন ও সাম্যবাদের কবি কাজী নজরুল ইসলাম ] যে কোন মুক্তি আন্দোলন, গণ আন্দোলন ঝ৷ শ্রেণী আন্দোলনের পেছনে তার অনুকূল সাংস্কৃতিক আন্দোলনের পটভূমি থাকলে তা উজ্জল সম্ভাবনা স্্টি করে। অবশ্য সকল ক্ষেত্রে যে তার অনুকুল . পরিস্থিতি স্বষ্টি হয়ে থাকে তা নয়। : সময় সময় বহির্জগতের আন্দোলনের তরঙ্গও তার উপরে এসে ঘা মারে) ফরাসী রাষ্ট্রবিপরব, ইতালী ও আয়ারল্যা্ডের মুক্তি আন্দোলন এবং সর্বশেষে রুখিয়ার সর্বহারা বিপ্ব, ভারতের রাজনৈতিক আন্দোলনের ক্ষেত্রে বিপুল প্রভাব বিস্তার করেছিলো । বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থেকে সর্বভারতের স্বাধীনতা আন্দোলন তার প্রাথমিক প্রেরণা লাভ করেছিলো, এ বিষয়ে কোন মতদ্বৈধতা নেই । বাংলাদেশে স্বাধীনতা আন্দোলনের প্রাথমিক অধ্যায়গুলিতে সাংস্কৃতিক আন্দোলনের অন্ুকূপ ক্ষেত্র তৈরী হয়ে উঠেছিলো, একথা, অবশ্যই বলা 4 দ্বিজেন্দ্রলাল, অতুলপ্রসাদ প্রমুখ বহু কবির, বিশেষ করে রবীন্দ্রনাথের গান ও কবিতায় নতুন উষালগ্রে বাংলার আকাশ বাতাস মুখরিত হয়ে উঠে- ছিলে! ।* দ্বিতীয় অধ্যায় এক নতুন ও অভিনব ভূমিকা নিয়ে দেখা দিলেন চারণ. কবি মুকুন্দ দাশ। তিনি তার রাজনৈতিক ও সামাজিক আদর্শ প্রচারের জু যে মাধ্যমটির স্থষ্টি করলেন তার নাম ‘মুকুন্দ দাশের যাজা'। প্রচলিত যাঙ্াভিনয়ের মতই তা'শিশ্ষিত ও অশিক্ষিত নিৰিশেষে হাজার হাজা'র জন- সাধারণের মনকে আকর্ষণ করতে পেরেছিলো1॥ কিন্তু প্রচলিত যাত্রাভিনয় * বিশেষ করে বস্কিমচন্ত্রের বন্দে সাতরম সঙ্গীত সর্বভারতীয় স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে বিপুল প্রভাৰ বিস্তার করেছিলে! । সেইসব সঙ্গীতের ধারা স্বাধীনতা আন্দোলনের শেষ অধ্যায় পর্যন্ত প্রবাহিত হয়ে এসেছিলো।
— পৃষ্ঠা ১২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।