বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভুমিকা সত্যেন সেন
/ ২৪৮
📝 লেখা 📖 পিডিএফ

কংগ্রেসের অসহযোগ আন্দোলন থেকে শুরু করে ‘কুইট ইণ্ডিয়া' আন্দোলন পর্যন্ত স্বাধীনতা সংগ্রামের প্রতিটি অধ্যায়ে আজাদ সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে এসেছিলেন । এর স্বাভাবিক পরিণতি হিসাবে তাঁকে অনেকবার কারাবরণ করতে হয়েছে । বহু বাধাবিদ্র, অজত্র মিথ্যা অপবাদ সত্তেও তিনি ভার নির্ধারিত চলার পরখ থেকে বিন্দুয়াত্র বিচ্যুত ' হননি, দ্বধাগরস্ত মনের সন্দেহ, সংশয় ও ভয়ভীতি তার বলিষ্ঠ মনকে দমাতে পারেনি'। তিনি ছিলেন মুসলিম লীগের বিষাক্ত আক্রমণের সবচেয়ে বড় শিকার। কিন্তু এই ধীর, স্থির, বিচক্ষণ মানুষটির সহিষ্ণতার বর্ণে প্রতিহত হয়ে তাদের সমস্ত আক্রমণ ব্যর্থ হয়ে গেছে। তিনি ছিলেন. ইসলাম ধর্মের একজন বিখ্যাত আলেম, বছ সম্মানিত ধর্মগুরু । আলেম হিসাবে তার খ্যাতি ও মর্যাদা শুধু ভারত নয়, ভারতের বাইরের মুসলমানদের মধ্যেও ছড়িয়ে পড়েছিল। কিন্তু তার রাজনৈতিক কর্মক্ষেত্রে তিনি কথায় এবং কাজে ধর্মনিরপেক্ষ নীতি অনুসরণ করে চলতেন। এই বিষয়ে তার মধ্যে কোন দিন কোন বিচ্যুতি লক্ষ্য করা যায়নি। সাল্প্র- দায়িকতার বিষ-বাম্পে আচ্ছন্ন এই দেশে জীবনের শেষদিন পর্যন্ত তিনি সাম্প্রদায়িকতার মনোবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম করে এসেছিলেন।

— পৃষ্ঠা ১২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।