বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভুমিকা সত্যেন সেন
/ ২৪৮
📝 লেখা 📖 পিডিএফ

দৃষ্টিও তার! তেমন ভাবে আকর্ষণ করতে পারেননি ৷ ১৯২১ সালে কংগ্রেস ও খেলাফত কমিটির উষ্ভোগে পরিচালিত অসই- যোগ আন্দোলন সমগ্র ভারতের জনসাধারণের মধ্যে এক অপূর্ব উদ্দীপন! ও জাগরণের স্থপ্টি করে তুলেছিল । আন্দোলনের সুচনাতে প্রধান প্রধান নেতারা গ্রেপ্তার হয়ে যাওয়া সত্তেও আন্দোলন ভেঙ্গে পড়েনি ব! পিছিয়ে যায়নি। আন্দোলনের মুল নেতা মহাত্মা গান্ধীর আহ্বানে স্বরাজ প্রতি ষ্টার সংকল্প নিয়ে স্থূল কলেজ থেকে দলে দলে ছাত্র বেরিয়ে এসেছিল। অনেক উকিল আইন ব্যবসা ছেড়ে দিয়ে এবং অনেকে সরকারী চাকুরী ছেড়ে দিয়ে আন্দোলনে. ঝাপিয়ে পড়েছিলেন । বিলাতী বস্ত্র দহনের ঢেউ ম্যানচেস্টার ও ল্যাংকাশায়ারের বস্ত্র শিল্পের উপর প্রচণ্ভাবে আঘাত হেনে- ছিল। এই আন্দোলন সর্ধত্র, অহিংসভাবে পরিচালিত হলেও সরকারী আক্রমণের ফলে চোরিচৌরা অঞ্চলে তা" হিংসাত্বক রূপ নিয়ে ফেটে পড়েছিলো। এই ঘটনার পর গান্ধীজী এই আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন। তার ফলে সার! দেশময় হতাশা ও 'অবসাদের ভাব ছড়িয়ে পড়েছিল। ১৯২১ সালের অসহযোগ আন্দোলন সবপ্রথম সর্বভারতীয় হিন্দু মুসলমানের মিলিত সংগ্রাম । যুদ্ধোত্তর যুগে কামাল পাশার নেতৃত্বে তুরস্কে বিপ্লব ঘটল ৷ খেলাফতের পীঠস্থান তুরস্কের বিপ্লবী সরকার কতৃক সপ্পূর্ণ- ভাবে ধর্মনিরপেক্ষ নীতি ঘোষণা করার পর খেলাফত আন্দোলনের কোনই সার্থকতা রইল না। এই অবস্থায় ভারতের খেলাফত, কমিটির অস্তিত্ব সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়। কংগ্রেস ১৯২৯ সালে পূর্ণ স্বাধীনতার প্রস্তাব গ্রহণ করল। এক বছরের মধ্যে এই স্বাধীনতার দাবী পূর্ণ করা না হলে সারা দেশব্যাপী আইন অমান্য আন্দোলন শুরু করা হবে বলে ব্রিটিশ সরকারকে হুশিয়ারী দেওয়া হয়েছিল । ১৯২৯ সালের ৩১শে ডিসেম্বর তারিখে কংগ্রেস কতৃক পূর্ণ স্বাধীনতার প্রস্তাব গ্রহণ করার পর সেই আদর্শকে বাস্তবায়িত করার জন্য ১৯৩০ সালে গান্ধীজীর নেতৃত্বে সারা ভারতব্যাপী যে আইন অমান্য আন্দোলন পরিচালিত হয়েছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তার স্থান বিশেষভাবে গুরুত্বপূর্ণ । ১২৬ লু

— পৃষ্ঠা ১২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।