কিছুদিন বাদে সুভাষচন্দ্র বসু ও বীরেন্দ্রনাথ শাসমলকে গ্রেপ্তার করা হয়। মামলায় দেশবন্ধু চিত্তরঞ্জন ছয় মাস কারাদণ্ডে দণ্ডিত হন। মওলানা আজাদের মামলা! অনেক দিন ধরে চলে, পরে তাকেও একবছর কারাদণ্ডে দণ্ডিত কর! হয়। কিন্তু দণ্ড ভোগের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও তাকে মুক্তি দেওয়া হয়নি। ১৯২৩ সালে ১লা ভানুয়ারী তারিখে তিনি মুক্তি পেয়ে জেল থেকে বাইরে বেরিয়ে এলেন, দেশবন্ধু ইতিপূর্বেই মুক্তি পেয়েছিলেন। বাইরে বেরিয়ে এসে তিনি কংখ্েসের নয়া অধিবেশনে সভাপতিত্ব করেন। কংগ্রেসের এই অধিবেশনে কংগ্রেসের নেতাদের মধ্যে প্রবল মত-বিরোধ দেখা দিয়েছিল। দেশবন্ধু, মতিলাল নেহেরু ও হাকিম আজমল খান 'স্বরাজ পার্টি' গঠন করে আইন সভায় অংশ গ্রহণের কর্মপন্থ। নিয়ে কাজে নামলেন। অপরদিকে কংগ্রেসের নৈষ্ঠিক অনুগামী যারা, তারা ছিলেন আইন সভায় যোগদানের ঘোর বিরোধী । ফলে কংগ্রেস “প্রো-চেঞ্জার' পেরিবর্তনকামী) ও “নো চেঞ্জার' (পরিবর্তন বিরোধী) -এই ছুইটি দলে দ্বিধা-বিভক্ত হয়ে পড়ল ॥ মওলানা, আজাদ জেল থেকে বাইরে বেরিয়ে এসে এই দুইটি পরস্পর বিরোধী দলের মধ্যে একটা আপোষ ও সমঝোতা সৃষ্টির জন্যে যথাসাধ্য চেষ্টা করে চললেন। সেই চেষ্টার ফলও হয়েছিল । ১৯২৩ সালে সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত কংগ্রেসের এক বিশেষ অধিবেশনে উভয় পক্ষের মধ্যে একটা মীমংসার সুত্র খুঁজে পাওয়া গেল। সকলের ইচ্ছা অনুসারে মওলানা আজাদকে কংগ্রেসের এই বিশেষ অধিবেশনে সভাপতির পদে বরণ করা হয়েছিল। - তখন তার বয়স মাত্র পঁয়ত্রিশ। এত অল্প বয়সে আর কেউ কংগ্রেসের সভাপতি পদে নির্বাচিত হননি । ১৯২৩ সালের পর কংগ্রেসের কার্যকলাপ পরিচালনার শূল দায়িত্ব স্বরাজ পার্টির হাতেই চলে গেল। তারা নির্বাচনে অংশগ্রহণ করে সমস্ত প্রাদেশিক আইন সভাগুলিতে দল হিসাবে সংখ্যার গরিষ্ঁতা অর্জন করেছিলেন। অপর পক্ষে কংগ্রেসের মধ্যে যারা, আইন সভায় অংশ গ্রহণের বিরোধী ছিলেন, তার! গঠনমূলক কাজে আত্মনিয়োগ করেছিলেন । কিন্তু তাদের পিছনে দেশের লোকদের সমর্থন ছিলনা । এবং তাদের ১২৫
— পৃষ্ঠা ১২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।