১৯২০ সালের সেপ্টেম্বর মাসে গান্ধীজী কতৃক প্রস্তাবিত এই অসহযোগ আন্দোলনের কর্মসুচী সম্পর্কে বিবেচনার জন্য কলিকাতায় কংগ্রেসের এক বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। সেখানে এই প্রস্তাব উদ্ধাপন করতে গিয়ে গান্ধীজী. বলেছিলেন একমাত্র এই উপায়ে ভারতের স্বরাজ লাভ ও খেলাফত সমস্যার সমাধান হতে পারে । কংগ্রেসের এই অধিবেশনের সভাপতি ছিলেন লালা লাজপত রায় । দেশবন্ধু চিত্তরঞ্জন দাশও এই সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন, তাদের দু'জনের মধ্যে কেউ এই প্রস্তাব সমর্থন করেনমি। এ সম্পর্কে তার অভিমত জানাতে গিয়ে বিপিন পাল বলেছিলেন যে, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াই করতে হলে বিলেতি দ্রব্য বর্জনই হচ্ছে সর্বোৎকৃষ্ট পশ্থা। এছাড়া অক্যান্ত কর্মস্কচী সম্পর্কে তার আস্থ৷ ছিল না। বিস্ময়ের কথা এই যে এই সমস্ত দেশবরেণ্য কংগ্রেসী নেতাদের বিরুদ্ধতা, সত্তেও কংগ্রেসের এই সম্মেলনে গান্ধীজী কতৃক প্রস্তাবিত অসহ- যোগ আন্দোলনের কর্ণস্চী বিপুল ভোটাধিকো গৃহীত হয়ে গিয়েছিল । কলিকাতায় কংগ্রেসের বিশেষ অধিবেশনে এই প্রস্তাব গৃহীত হবার পর গান্ধীজী এই প্রস্তাবের প্রচার-কার্যের জন্য ভারতের নানা অঞ্চল সফর করেন। এই সমন্ত প্রচার সভায় মওলানা আজাদ সবসময় তার সঙ্গে থাকতেন। ১৯২০ সালের ডিসেম্বর মাসে নাগণুরে কংগ্রেসের বাধিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে দেশবন্ধু চিত্তরঞ্জন গান্ধীজীর প্রস্তাবে পূর্ণভাবে সমর্থন জানিয়েছিলেন। লালা লাজপত রায় প্রকৃতপক্ষে এই প্রস্তাবের সপক্ষে ছিলেন না। কিন্তু পাঞ্জাবের কংগ্রেসের প্রতিনিধিরা সকলেই এই প্রস্তাবের সমর্থক দেখে শেষ পর্যন্ত তিনি এই প্রস্তাবের পক্ষে ভোট দেন। এই প্রসঙ্গে একথাটি বিশেষভাবে উল্লেখযোগ্য যে এই প্রস্তাব গৃহীত হবার পর ‘মিঃ জিন্ন! চিরদিনের জন্য কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেন। এই প্রস্তাব গ্রহণের প্রতিক্রিয়া! দেখা দিতে খুব বেশিদিন দেরী হলনা | আসন্ন আন্দোলনকে চাপা দেওয়ার জন্য সারা দেশ জুড়ে ব্যাপকভাবে গ্রেপ্তার শুরু হযে গেল। বাংলাদেশে যাদের প্রথমে গ্রেপ্তার করা হয়েছিল তাদের মধ্যে দেশবন্ধু চিত্তরঞ্জন, মওলানা আজাদও ছিলেন। তারও ১২৪ ১ নি রিনি
— পৃষ্ঠা ১২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।