বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভুমিকা সত্যেন সেন
/ ২৪৮
📝 লেখা 📖 পিডিএফ

সৈয়দ আহমদ এই বাহিনীর ইমাম মনোনীত হয়েছিলেন, এ কথা আগেই বলা হয়েছে । তিনি ইমাম মেহদী, ইমাম-হমাম, আমীর-উল মুদলেমীন এবং খলিফা নামে আখ্যায়িত হতেন। সৈয়দ আহমদ তার উপজাতীয় লোকদের একটি ধর্মীয় রাজনৈতিক শক্তি হিসাবে সংগঠিত করে তুলতে চেষ্টা করলেন। তিনি তাদের প্রতি উশর (আয়ের এক-দশমাংশ ) ও যাকাত দান, ইমাম কতৃক নিযুক্ত কাজীদের কাছে মামল! নিষ্পত্তির ভার প্রদান এবং ইমামকে মান্য করে চলার জক্গ নির্দেশ দিলেন। উপজাতীয় লোকদের মধ্যে যে বিবাহের রীতি প্রচলিত ছিল তিনি তাকে অবৈধ বলে ঘোষণ। করলেন এবং ভারত থেকে আগত মহাজের ও পাঠান মেয়েদের মধ্যে বিবাহের ব্যবস্থা করতে চেষ্টা করলেন। উপজাতীয় লোকদের মধ্যে পুরানো দিনের শক্রতা ও প্রতিশোধ গ্রহণের মধ্য দিয়ে পরস্পরের মধ্যে সব সময়ই দাস্রা-হাঙ্গামা লেগেই থাকতো । ইমাম এগুলিকে নিষিদ্ধ বলে ঘোষণা করলেন কেনন! এর ফলে ইসলামের ভ্রাতৃত্বের বন্ধন দুবল হয়ে পড়ে । কিন্তু উপজাতীয় লোকদের সমাজের এই সমস্ত সংস্কার সাধন এবং ভার- তীয় ও উপজাতীয় লোকদের মধ্যে এই মিলন প্রচেষ্টা ফলপ্রস্থ হতে পারেনি। প্রথমতঃ উপজাতীয় লোকেরা এই সমস্ত নতুন বিধানে সায় দিতে পারেনি। দ্বিতীয়তঃ স্থানীয় লোকেদের উপর “উশবর' ধার্ধ্য করার ফলে নিজেদের বাক্তিগত লাভের ব্যাপারে আঘাত পড়ায় মোল্লারাও এই সমস্ত বিধানের বিরোধিতা করেছিলো । এই. অঞ্চলের সাধারণ দরিদ্র লোকদের মনে ধর্মবিশ্বাসের ভাব খুবই প্রবল ছিলো । জেহাদের আহ্বান শুনলে তারা পুণ্যলাভ ও লুটপাটের আশায় উৎসাহের সঙ্গে সাড়া দিত। কিন্তু তাদের খান ও সর্দাররা ছিল অত্যন্ত স্বার্থপর স্বভাবের । স্বার্থের লোভে তারা চিরদিনই আত্মবিক্রয় করে এসেছে। ধর্মের বাণী শুনিয়ে তাদের কাছ থেকে কোনরকম সাড়া পাওয়া যেত না। : এই সমস্ত বাধ! ও অস্কুবিধ! সত্বেও তার! যে বিদ্রোহের মশাল দ্বালিয়ে দিয়েছিলে! তা অর্ধশতাব্দী কাল ধরে প্রজ্জলিত ছিলো। সংগ্রামের প্রথম পর্যায়ে পাঞ্জাবের শিখ সরকারের বিরুদ্ধে বুদ্ধ বাধল। এখানে ওখানে নানা স্থানে ছোট ছোট সংঘর্ধ ঘটছিলো। কিন্ত বড় রকমের সংঘর্ষ ঘটল ১৬

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।