বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভুমিকা সত্যেন সেন
/ ২৪৮
📝 লেখা 📖 পিডিএফ

করে দিতে রাজি আছেন। এবার প্রশ্ন দাড়ালো অতঃপর কি করা? পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত? এই সমস্যার সমাধানের জন্য নেতৃ- স্থানীয়দের মধ্যে এক আলোচনা সভা হয়। এই সভায় মওলানা মহম্মদ আলী, শওকত আলী, হারিম আজমল খান এবং মৌলবী আবছুলবারী উপস্থিত ছিলেন। এই সভায় গান্ধীজ্ী সম্পূর্ণ নৃতনভারে এক প্রস্তাব তুললেন। তিনি বললেন, ডেপুটেশন পাঠানো এবং আবেদন-নিবেদন করার দিন এখন আর নেই। আমাদের সরকারের সঙ্গে সকল রকম সহযোগিতা বর্জন করে চলতে হবে । একমাত্র তাহলেই তারা আমাদের ' এই দাবী মেনে নিতে বাধ্য হবে। এই অসহযোগ আন্দোলন পরিচালনার জন্য তিনি নিয়োক্ত কর্মস্কচীর প্রস্তাব উত্থাপন করেছিলেন। যার] সরকারী খেতাব পেয়েছেন, তাদের তা প্রত্যাখ্যান করতে হবে, আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে বর্জন করতে হবে, সরকারী চাকুরি থেকে পদত্যাগ করতে হবে এবং নবগঠিত আইনসভাগুলিতে অংশগ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। ,গান্সীজী কর্তৃক প্রস্তাবিত এই কর্ণস্থচী সম্পর্কে সেদিন নানা জন নানারকম মত প্রকাশ করেছিলেন । হাকিম আজমল খান বলেছিলেন, এই কর্মসুচী সম্পর্কে মতামত দেওয়ার আগে তিনি এ সম্পর্কে আরও গভীরভাবে ভেবে দেখতে চান। মৌলবী আবদুল বারী বললেন, এই সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করার ব্যাপারে তিনি আল্লার প্রত্যাদেশের জন্য অপেক্ষা করবেন। মওলানা মহণ্মদ আলী ও শওকত আলী জানালেন যে মৌলবী' আবছুল বারী তার সিদ্ধান্ত জানালে পর তারা তাদের অভিমত প্রবাশ করবেন। মওলানা আক্কাদ সেদিন গান্সীজীর এই অসহযঘোগের কর্দনুচীকে পূর্ণভাবে সমর্থন জানিয়েছিলেন । তিনি বলেছিলেন, তুরস্ককে যদি সত্য সত্যই সাহায্য করতে হয় তবে এই কর্মমুচী গ্রহণ করা ছাড়া দ্বিতীয় কোন পন্থা নেই। এর কয়েক সপ্তাহ বাদে মিরাটে অনুষ্ঠিত খেলাফত সন্মেলনে গান্ধীজী প্রথমবারের মত প্রকাশ্য সভায় তার অসহযোগ কর্মীর প্রস্তাব উত্থাপন করেছিলেন। এখানেও মওলান! আজাদ এই প্রস্তাব সম্পর্কে ভার পূর্ণ সমর্থন জানিয়েছিলেন। : ১২৩

— পৃষ্ঠা ১১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।