(বৈঙমানে উত্তর প্রদেশ) ও বোম্বাই সরকার নিজ নিজ প্রদেশে তার প্রবে- শের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছেন। এই অবস্থায়, কোথায় যাবেন, কি করবেন তিনি? সেই অবস্থায় বিহারই ছিল একমাত্র প্রদেশ যেখানে তার স্থান হতে পারে। তাই তিনি রশাচিতে গিয়ে অবস্থান করতে লাগলেন। কিন্তু সরকার তাতেও নিশ্চিত হতে পারছিলেন না । তাই ছয় মাস বাদে ভাকে রপচিতে অস্তরীণ রাখার ব্যবস্থা কর! হল। প্রথম বিশ্ব- যুদ্ধ শেষ হওয়ার পর ১৯১৯ সালের ৩১শে ডিসেম্বর পর্বস্ত তাকে সেখানে অস্তরীণ জীবন-যাপন করতে হয়েছিল। ১৯২০ সালের ১লা জানুয়ারী তারিখে ভারত রক্ষা আইনে ধৃত ভারতের অগ্ঠান্ বন্দী ও জা বন্দীদের সঙ্গে তিনি মুক্তি লাভ করলেন । এই সময়ই গান্ধীজী. প্রথমবারের মত ভারতের রাজনৈতিক মঞ্চে প্রবেশ করেছেন । চম্পারনের কৃষকদের আন্দোলন পরিচালনার ব্যাপারে তিনি বিহারে এসেছিলেন। সেই সময় আজাদ রশাচিতে অন্তরীণ ছিলেন । গান্ধীজী তার সঙ্গে দেখা করার জন্ট চেষ্টা করেছিলেন। কিন্তু রিহার সরকার অনুমতি না দেওয়ায় সেটা সম্তব হয়নি। অবশেষে মুক্তি লাভের পর জানুয়ারী মাসে দিল্লীতে গান্সীজীর সঙ্গে তার দেখা হল। এটাই ছিল তাদের প্রথম সাক্ষাৎ । সেই সময় ভারতের মুসলমানদের মধ্যে ব্যাপক বিক্ষোভ দেখা দিয়েছিল। একটা প্রস্তাব উঠেছিল যে খেলাফত ও তুরস্কের ভবিষ্যৎ নিয়ে আলাপ আলোচনা করার জন্য একটি প্রতিনিধি দল বড়লাটের কাছে যাবেন। খেলাফত সম্পর্কে মুসলমানদের দাবীর প্রতি গাক্ধীজীর পূর্ণ সহামুভুতি ছিল এবং তিনি এই প্রতিনিধি দলে অংশগ্রহণ করতে সম্মত হয়েছিলেন। গান্ধীজী ছাড়াও লোকমান্য বাল গঙ্গাধর তিলক ও কংগ্রেসের অন্যান্য নেতারা ভারতে মুসলমানদের এই খেলাকতের দাবীর প্রতি সমর্থন জানিয়েছিলেন । আলোচনা প্রসঙ্গে ঝড়লাট প্রতিনিধিদের জানালেন, এই বিষয়ে কোন কিছু করার ক্ষমতাই তার নাই। এই ব্যাপারটা! সম্পূর্ণভাবে ব্রিটিশ সরকারের উপ নির্ভর করছে। প্রতিনিধির! যদি এই নিয়ে ত্রিটিশ কতৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করার জন্য লণ্ডনে যেতে চান, তবে তিনি তার ব্যবস্থা ১২২
— পৃষ্ঠা ১১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।