দু'বছর বাদেই সরকার প্রেস আইন অনুসারে আল হেলাল প্রেসের উপর ছাহাজার টাকা জামানতের আদেশ দিলেন । তারা আশা! করেছিলেন: এর ফলে আল হেলালের সুর কিছুট! নরম হবে । কিন্তু আল হেলালকে এভাবে দমিয়ে রাখা গেলনা, সরকারের আক্রমণের শিকার হয়েও আল হেলাল যে- ভাবে তার প্রচার চালিয়ে যাচ্ছিল, সেইভাবেই তার কাজ চালিয়ে যেতে লাগল। সরকার বুঝলেন, এ বড় শক্ত জায়গা, কাজেই শক্ত করেই আঘাত হানতে হবে । কিছুদিন বাদেই সরকারের আদেশে জামানতের ছ'হাজার টাকা বাজেয়াপ্ত হয়ে গেল এবং আল হেলাল প্রেসের উপর নূতন করে দশ হাজার টাকার জামানত ধার্খ করা হল। এত বড় আঘাতের মুখেও ছাব্বিশ বছর বয়সের তরুণ আঙ্গাদ জামানতের দশ হাজার টাকা জমা দিয়ে একইভাবে তার আল হেলাল পঞ্রিকা চালিয়ে যেতে লাগলেন। কিন্তু ইতিমধ্যে ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। সরকার এই সুযোগে ১৯১৫ সালে ভারত প্রতিরক্ষা আইনের সাহায্যে আল হেলাল প্রেসকে বাজেয়াপ্ত করে নিলেন। প্রেসটিকে বাজেয়াপ্ত করে সরকার একটু স্বস্তির নিঃশাস ফেললেন । | এবার? এবার কি করবেন আজাদ? আল হেলালের মত এমন তীব্র সরকার বিরোধী সংবাদপত্র প্রকাশ করতে অন্ত কোন প্রেস রাজী হবে না। এই পত্রিকা চালাতে হলে আবার নূতন করে একট! প্রেস গড়ে তুলতে হুবে। ওদিকে সরকার শিকারী বাজের মত তীক্ষ দৃষ্টিতে তার প্রতিটি কার্য- কলাপ লক্ষা করে চলেছে, কিন্তু সরকারের এই আক্রমণের মুখেও আজাদ তার সংকল্প থেকে ভ্রষ্ট হলেন না। আল হেলাল প্রেস বাজেয়াপ্ত হওয়ার গীচ মাস পরে তিনি ‘আল বালাগ' নামে নূড়ন প্রেস স্থাপন করলেন এবং সেই প্রেস থেকে “আল বালাগ' নামে এক নৃতন পত্রিকা প্রকাশিত হুল। সরকার এবার বুঝলেন, শুধুমাত্র প্রেস আটের সাহায্য নিয়ে এই দুঃসাহ- সিক লোকটাকে নিবৃত্ত কর যাবে না। কাজেই এবার প্রেস বা পত্রিকা নয়, . প্রেস ও পত্রিকা মালিকের উপর আক্রমণ নেমে এল | তার অবাধ্য হাত ও মুখটাকে অচল করে দেয়ার জন্য বাংলা সরকার তাকে বাংল! প্রদেশ থেকে বহিঃক্কারের নির্দেশ দিলেন। ওদিকে পাঞ্জাব, দিল্লী, যুক্ত প্রদেশ ১২১
— পৃষ্ঠা ১১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।