গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছিল । “আল হেলাল" পত্রিকার প্রকাশের সাথে সাথে উদ্ঘ পত্রিকার জগতে একটা যুগাস্তর ঘটে গেল। প্রকাশের পর অল্পদিনের মধ্যেই পত্রিকাটি অদ্ুতভাবে জনপ্রিয় হয়ে উঠল। শুধু তার অঙ্গসৌন্ঠর বা রূপসজ্জার জম্যাই নয় এই পত্রিকাটির মধ্য দিয়ে যে স্বদেশপ্রেম ও স্বাধীনতার বাণী ধ্বনিত হয়ে উঠত, তা জনসাধারণের মনে গভীর আলোড়ন জাগিয়ে তুলত। এ একটা সম্পূর্ণ নৃতন সবুর 'যার সঙ্গে ইতিপূর্বে তাদের কোনোই পরিচয় ছিল না। পত্রিকা প্রকাশের মাত্র তিনমাস পরে লোকের তাগিদে পত্রিকার পুরনো সংখ্যাগুলি পুনঃগ্রকাশ করবার প্রয়োজন হয়েছিল । সেই সময় ভারতের মুসলিম সম্প্রদায়ের নেতৃত্বের মূল কেন্দ্র ছিল আলিগচ্ছে। এই সমস্ত নেতারা স্তার সৈয়দ আহমদের রাজনৈতিক নীতি অনুসরণ করে চলতেন। এই নীতির মুল কথ। ছিল ব্রিটিশ সরকারের প্রতি রাজভক্তিতে অবিচল থাকো এবং স্বাধীনতা আন্দোলনকে সর্বতোভাবে পরি- হার করে চলো । এর সম্পূর্ণ বিপরীত 'আল হেলালে'র প্রচান্সিত স্বাধীনতার অগ্নিবাণী উদ্ভাষী পাঠকদের মনকে এক নৃতন চেতনা ও ভাবাবেগে উদ্দীপ্ত করে তুলছিল। আলিগড়ের মুসলিম নেতারা আল হেলালের এই ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও প্রভাব লক্ষ্য করে উদ্বিগ্ন ও শঙ্কিত হয়ে উঠলেন। তাঁর! ভয় করছিলেন আল হেলাল তাদের পায়ের তল! থেকে মাটি সরিয়ে নিয়ে যাচ্ছে । অতএব আল হেলাল তাদের সকলের আক্রমণের কেন্দ্রস্থল হয়ে দাড়ালো । শুধুআল হেলালের মতামতের বিরোধিত! করা নয়, 'আল হেলাল" যদি মুখ সামলে না চলে তাহলে তার পরিচালক ও সম্পাদককে হত্যা করা হবে, তাদের পক্ষ থেকে এইভাবে ভীতি প্রদর্শন করাও হচ্ছিল।. কিন্তু তাদের এই সমস্ত বাধ! ও হুমকি সত্বেও আল হেলালের জনপ্রিয়তা দিনদিন বেড়েই চলল। মাত্র ছুবছর বাদে তার প্রচার সংখ্যা ২৬,০০০-এ গিয়ে দাড়ালো। সেযুগে কোন উদ্্ঘ সাপ্তাহিকের ক্ষেত্রে এট! ছিল একট! অকল্পনীয় ব্যাপার |: আল হেলালের দেশপ্রেমের উদ্দীপনাময়ী রচনা ও তার জনপ্রিয়তা দে সরকার খুবই শঙ্চিত হয়ে পড়লেন। তার কল ফলতে বেশি দেরী হল না। ১২০
— পৃষ্ঠা ১১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।