মধ্যপ্রাচ্যের সফর শেষ করে তিনি তুরস্ক থেকে ফরাসী দেশে গেলেন । তিনি স্থির করেছিলেন কিছুদিন সেখানে কাটিয়ে 'তার পরে ইংলও যাবেন । এই পরিকল্পনা নিয়ে ভারত থেকে সফরে বেরিয়েছিলেন॥ কিন্তু ঘটনাচক্রে এই সংকল্প পূর্ণ করা সম্ভব হল না। ফরাসী দেশের রাজধানী প্যারিস শহরে কিছু দিন থাকার পরে দেশ থেকে খবর এল তার পিতা মৃত্যুশয্যাশায়ী এবং তাকে অবিলঘ্ে দেশে ফিরে যেতে হবে _-ফলে তার পরিকল্পিত সফর অসমাপ্ত রেখে তাকে দেশে ফিরে যেতে হল । একথা আগেই বলা হয়েছে, ১৯০৮ সালে কলিকাতা ছেড়ে চলে আসার আগেই তিনি বিপ্লবী আদর্শে উ্দ,দ্ধ হয়ে উঠেছিলেন । ইরাকে আসার পর সেখানে কয়েকজন ইরানী বিপ্রবীর সঙ্গে ভার দেখা-সাক্ষাৎ ও আলাপ আলোচনা হয়। মিশরে তিনি তুরস্কের মুস্তাফা কামাল পাশার কয়েকজন অনুগামীর সংস্পর্শে আসেন। তিনি সিশরের রাজধানী কায়রো শহরে তরুণ তুর্ক (1০819 7101) কয়েকজন কর্মীর সঙ্গে দেখা করেন। এর! কায়রো! থেকে একটি রাজনৈতিক প্রিকা প্রকাশ করছিলেন । তুরস্কে যাবার পর তরুণ তুর্ক দলের কয়েকজন নেতার সঙ্গে তিনি ঘনিষ্ঠ বন্ধুত্বের সুত্রে আবদ্ধ হন। দেশে ফিরে যাবার পরেও অনেকদিন পর্যন্ত তিনি চিঠিপত্রের মধ্য দিয়ে তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছিলেন। ভারতের অধিকাংশ মুসলমান জাতীয়তাবাদী আন্দোলন সম্পর্কে উদাসীন অথবা! বিরুদ্ধবাদী, মওলানা আজাদের মুখে এই কথাট। জানতে পেরে আরব ও তুরস্কের রাজনৈতিক কর্মীরা খুবই বিস্সিত হয়ে গিয়েছিলেন) তারা,স্পষ্ট- ভাবে এই অভিমত জানিয়েছিলেন যে ভারতের মুসলমানরা যদি ব্রিটিশ সাআাজ্যবাদের হাতের ক্রীড়নক হয়ে চলে, তাহলে তারা নিজেদের এবং সারাদেশের সর্বনাশ ভেকে আনবেন । মওলানা আজাদও তার রাজনৈতিক চেতনার উন্মেষের স্টনা থেকে এইভাবেই চিন্তা করে এসেছেন. তিনি সংকল্প নিলেন দেশে ফিরে গিয়ে যুসলমানদের মধে) রাজনৈতিক প্রচার ও আন্দোলনের কাজে তার সর্বশক্তি নিয়োগ করবেন । দেশে ফিরে গিয়েই তিনি তার কাজে নেমে গেলেন । সে সময় যে কাজটাকে তিনি সবচেয়ে প্রয়োজনীয় বলে মনে করেছিলেন তা হচ্ছে ১১৮
— পৃষ্ঠা ১১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।