বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভুমিকা সত্যেন সেন
/ ২৪৮
📝 লেখা 📖 পিডিএফ

বিপ্লবীদের দৃষ্টি আকর্ষণ করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন । প্রথম দুর্বলতা সম্পর্কে বলতে গিয়ে তিনি তার বিপ্লবী সহকমীদের একথা বোঝাতে চেষ্টা করেছিলেন যে, দেশের সমগ্র মুসলমান সম্প্রদায় তাদের প্রতিপক্ষ ও শক্র, এমন একটি ধারণা কখনও সত্যি হতে পারে না। ইতি- হাসের ঘটনা পরম্পরার ফলে মুসলমান সমাজে প্রতিক্রিয়াশীল নেতাদের প্রভাব ও প্রতিষ্ঠা থাকলেও বিশেষভাবে সেই কারণেই তাদের সঠিক পথে এগিয়ে দিয়ে আসার জন্যে তাদের মধ্যে আরও বেশী করে কাজ করা প্রয়োজন । মুসলমানদের সম্পর্কে এভাবে হতাশ হওয়ার কোন সঙ্গত কারণ নেই। মিশর, ইরান ও তুরস্কে এই মুসলমানরাই স্বাধীনতা ও গণতন্ত্রের জন্ত সংগ্রাম ঝরে চলেছে। সঠিক: পথে সঠিক ভাবে পরিচালিত হলে এদেশের মুসলমানরাও একদিন স্বাধীনতা সংগ্রামে সামিল হবে। তার বিপ্লবী বন্ধুরা তার এই সমস্ত যুক্তিতে কর্ণপাত করতে চাইতেন না । অবশ্য পরে ছু'চারজ্ন তার এই কথার সত্যতা স্বীকার করেছিলেন । কিন্তু তাদের এই অবহেলাকে গ্রাহ্য না করে আজাদ ভিতরে ভিতরে শিক্ষিত মুসলমান তরুণদের মধ্যে বিপ্লবী-আদর্শ প্রচার করে চলেছিলেন। তিনি তাদের কাছ থেকে যথেষ্ট সাড়াও পাচ্ছিলেন। ভারতের অন্যান্য প্রদেশে বিপ্লবীদের কর্নক্ষত্রকে প্রসারিত করে দেওয়ার প্রশ্নে তার বন্ধুরা বলতেন, এর প্রয়োজনীয়তা আছে সে বিষয়ে সন্দেহ নেই কিন্তু বিপ্লবীদের অত্যন্ত সতর্কভাবে তাদের কার্যকলাপ সম্পর্কে গোপনীয়তা রক্ষা করে চলতে হয়। ভারতের অন্তান্ অঞ্চলে বাংলা! দেশের বিপ্লবী দলের শাখা স্থাপিত হলে এই গোপ্রনীয়ত। রক্ষা করে চলা ছুঃসাধ্য হবে । কিন্ত আজাদের এই অভিমত কতদুর সঠিক, ছু চার বহরের মধ্যেই তার সত্যতা প্রমাণিত হয়েছিল। বাংলার বিপ্লবী দলগুলির কর্মক্ষেত্র শুধু বাংলা দেশের মধ্যেই সীমাবন্ধ ছিলনা, তাদের কার্ধকলাপ উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে এবং বোম্বাই প্রদেশে ক্রমশই ছড়িয়ে পড়ছিল । এই সময়ে তিনি ভারতের বাইরে দেশভ্রমণের একটি সুযোগ পান। এই সুযোগটাকে কাজে লাগিয়ে তিনি রাজনৈতিক অভিজ্ঞতা লাভের উদ্দেশ্যে মিশর, ইরাক, সিরিয়! ও তুরস্ক পরিভ্রমণ করেন । ১১৭

— পৃষ্ঠা ১১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।