আন্দোলনের পাশাপাশি পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী বিপ্লবীদের গোপন সশস্ত্র অভ্যুত্থানের জন্য প্রস্তুতি চলেছিল । শ্রীঅরবিন্দ -ছিলেন এই বিপ্লবী আন্দো- লনের মধ্যমণি । বিপ্লবীদের এই পূর্ণ স্বাধীনতার আদর্শের প্রতি কিশোর আজাদ গভীরভাবে আকৃষ্ট হয়ে পড়েছিল । আজাদ স্বতঃপ্রবৃত্ত হয়ে এই বিপ্লবী দলে যোগদান করার উদ্দেশ্যে এগিয়ে এসেছিলেন । কিন্ত হিন্দু জাতীয়তাবাদের মোহে আচ্ছন্ন এই সমস্ত বিপ্লবী দলে স্থান পাওয়। মুসলমান ছেলেদের পক্ষে দুঃসাধ্য বা প্রায় অসম্ভব ছিল। তাদের ধারণা দেশপ্রেমিকত! ছিল হিন্দুদেই একচেটিয়া, কোন মুসলমান ছেলে যে সত্য সত্যই বিপ্লবী বা দেশপ্রেমিক হতে পারে. একথ! তারা কিছু- তেই বিশ্বাস করতে পারতো না। কাজেই বিপ্লবী দলে যোগদান করতে গিয়ে কিশোর আজাদকে প্রচণ্ড বাধার সম্ম.খীন হতে হয়েছিল। কিন্তু যত বাধাই থাকনা কেন, আজাদ দমে যাবার পাত্র ছিলেন না। শ্যামনুন্দর চক্রবর্তীর সহায়তায় তিনি তার সংকল্পকে কাজে পরিণত করে ছাড়লেন। আদর্শের ' প্রতি দৃঢ় নিষ্ঠা ও অনমনীয় সংকল্পের বলে তিনি বিপ্লবীদলের মধ্যে ভার স্থান করে নিয়েছিলেন।: এই উপলক্ষে উঅরবিন্দের সঙ্গে একাধিকবার সাক্ষাৎ ও আলাপ আলোচন! হয়েছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এটি একটি উল্লেখযোগ্য ও স্মরণীয় ঘটনা । আজাদের রাজনৈতিক জীবনের এই প্রথম ও সংদ্দিপ্ত অধ্যায়েই আমরা তার রাজনৈতিক বিচক্ষণতা ও ছুরদ্শিতার পরিচয় পাই। বিপ্লবীদের পুর্ণ স্বাধীনতা ও সশস্ত্র সংগ্রামের আদর্শে আকৃষ্ট হলেও বাংলাদেশের বিপ্রবী- দলগুলির ছুটি প্রধান দুর্বলতা তার দৃষ্টি এড়ায়নি। তাদের প্রথম দুবলতা এই যেতারা হিন্দু মুসলমান এই উভয় সম্প্রদায়ের বাসভূমি ভারতের মুসলমান সম্প্রদায়কে সম্পূর্ণভাবে বাদ দিয়ে এদেশের স্বাধীনতা সংগ্রামের পরিকল্পনা নিয়েছিলেন। তাদের এই ভ্রান্ত ও অদুরদশীনীতি সাজ্জাজ্যবাদের হাতকে শভিশালী করে তুলেছিল। দ্বিতীয়তঃ বাংলাদেশের বিপ্লবীদের কার্যকলাপ এই প্রদেশের গঞ্ডির মধ্যেই সীমাবদ্ধ ছিল। তাদের এই আদর্শ ও সংগঠনরে ভারতের অন্তান্ত প্রদেশে ছড়িয়ে দেওয়ার ব্যাপারে তারা একেবারেই উদ্যেগী ছিলেন'না। কিশোর আজাদ এই ছুটি দুর্বলতার দিকে ১১৬
— পৃষ্ঠা ১১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।