সরস বং তান বর. উনি রিনন তার এই সময়টা কঠিন সংগ্রামের সধ্য দিয়ে কাটছিল । এবং এই বিরামহীন সংগ্রামের ফলে পরিবার, পরিবেশ, প্রচলিত শিক্ষা ব্যবস্থা এবং এতিহাস্তে প্রাপ্ত ধর্মীয় অন্ধতা ও কুসংস্কারের যে শৃঙ্খলগুলি তার জাগরণ-উদ্ম্খ মনকে বেঁধে রেখেছিল সেইগুলি একের পর এক খসে পড়তে লাগল । অবশেষে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে বেড়িয়ে এলেন তিনি । তিনি নিজের কাছে নিজেই ঘোষণা করলেন,_এখন থেকে আমি ঘুক্ত* সর্বতোভাবে মুক্ত; আমার চলাগ পথ আমাকে নিজেকেই পদে পদে আবি্ার করে চলতে হবে। এই সময় থেকে তিনি 'আজাদ' অর্থাৎ 'মুক্ত' এই ছগ্সনামে বিভিন্ন পত্র পত্রিকায় লিখতে শুরু করলেন। সে সময় ভারতের বড়লাট ছিলেন লর্ড কার্জন। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই সময়টা এবং লর্ড কার্জনের ভূমিকা বিশেষ- ভাবে গুরুত্বপূর্ণ । রাজ নৈতিক সঙ্চতনতার দিক দিয়ে ভারতের মধ্যে বাংণা- দেশ ছিল অগ্রনী । সেই কারণে ব্রিটিশ সাত্রাজ্যবাদের কাছে বাংলাদেশ একটি গুরুতর সমস্যা এবং চিন্তার কারণ হয়ে দাড়িয়েছিল। এই সমস্যার দিকে দৃষ্টি রেখে লর্ড কার্জন ১৯০৪ সালে কুখ্যাত বঙ্গভঙ্গের সিদ্ধাস্ত ঘে!ষণ। করলেন । এর পিছনৈ ছুটি উদ্দেশ্য ছিল। প্রথমতঃ এর ফলে নবজাগ্রত বাংলাদেশ দ্বিধা বিভক্ত হয়ে ছুধল হয়ে পড়বেই॥ দ্বিতীয়তঃ এর মধ্য দিয়ে এদেশে হিন্দু মুসলমান এই ছুই সম্প্রদায়ের মধ্যে অবিশ্বাস ও বিরোধের মনোভাবট। চিরস্থায়ী হয়ে দাড়াবে। “ডিভাইড এগ কুল" সাআ্রাজ্যবাদের চিরাচয়িত নীতি । লর্ড কার্জন সেই নীতি অনুসরণ করেই এই নুতন পদক্ষেপ গ্রহণ করলেন । এই সিদ্ধান্ত ঘোষণার প্রতিবাদে বাংলাদেশের একপ্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত এক ব্যাপক গণ বিক্ষোভ ও আন্দোলনের স্থপ্ঠি হল। পরবর্তীকালে এই আন্দোলন সারা ভারতের অধিবাসীদের মধ্যে ছড়িয়ে পড়েছিল। ব্রিটিশ. সাস্রাজ্যবাদের বিরুদ্ধে প্রত্যক্ষ প্রতিরোধ সংগ্রামের এটাই সবপ্রথম অধ্যায় । এই ব্যাপক আন্দোলন, কিশোর আজাদের মনে রাজনৈতিক চেতনার সঞ্চার করে তুলেছিল। এরই প্রভাবে ও প্রেরণায় ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্ততম প্রধান নায়ক মওলানা আবুল কালাম আজাদ সর্বপ্রথম রাজনীতির জগতে প্রবেশ করেছিলেন । সে সময় বাংলাদেশে প্রকাশ্য গণ- ১১৫
— পৃষ্ঠা ১১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।