বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভুমিকা সত্যেন সেন
/ ২৪৮
📝 লেখা 📖 পিডিএফ

অধ্যয়নে মনোনিবেশ, করল। এই বাইবেল অধ্যয়নের ব্যাপারে তিনি নিজন্ব পদ্ধতি অবলম্বন করেছিলেন। ফরাসী, উদ্ঘ ও ইংরাজী ভাষায় অনুদিত তিনটি বাইবেলকে পাশাপাশি রেখে তিনি ইংরাজী বাইবেলকে আয়ত্ব করে চলেছিলেন। এছাড়া তিনি ইংরাজী অভিধানের সাহাধ্য নিয়ে ইংরাজী সংবাদপত্র পাঠ করতেন। এইভাবে ভিনি তার নিজের উদ্ভাবিত পন্থায় ইংরাজী ভাষায় শিক্ষা লাভের কাজে এগিয়ে চলছিলেন । তাদের এই ধর্মান্ধ ও গোড়া পরিবারের লোকের এঁতিহ্য স্ত্ে প্রাপ্ত ধর্মীয় বিশ্বাসের ভিলমাত্র বিচ্যুতি সহ্য করতে পারতো ন!। দীর্ঘদিনের সঞ্চিত অন্ধকারে ঘেরা এই অচলায়তনের মধ্যে মগুলানা আজাদের তাজ! আলোক-পিপাস্থ মন আধুনিক জ্ঞান বিজ্ঞান ও চিন্তাধারার সংস্পশলাভের জন্য খশচায় আবদ্ধ পাখীর মত ছটফট করে মরছিল | শেষ পর্যন্ত. এই পাখী বিদ্রোহ ঘোষণা করে সেই খণাচার বেড়া ভেঙ্গে বাইরে বেরিয়ে এল। সেই থেকে চির বিদ্রোহী এই তরুণ মন ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক চিন্তা- ধারার ক্ষেত্রে বিদ্রোহের ঝাণ্ড সামনে নিয়ে এগিয়ে চলে এসেছে। যৌবনে পদার্পণ করার আগেই নানা রকম সন্দেহ সংশয়ের বীজ তার মনের মধ্যে অঙ্ক,রিত হয়ে উঠছিল । সর্বপ্রথম যে প্রশ্নটি তার মনকে গভীর- ভাবে আলোড়িত করে তুলেছিল তা হচ্ছে এই যে, মুসলমান সম্প্রদায়গুলির পরস্পরের মধ্যে এত মতবিরুদ্ধতা কেন? অথচ এরা সবাই বলছে যে তার! একই উংস থেকে অনুপ্রেরণা লাভ করেছেন। এরা একে অপরকে বিভ্রান্ত ও বিপথগামী বলে প্রমাণ ও প্রচার করতে চেষ্টার ক্রটি করে ন! ৷ তাছাড়া শুধু মুসলমান ধর্মের কথাই নয়, বিভিন্ন ধর্মের অস্তনিহিত সত্য ও লক্ষ্য যদি এক ও অভিন্ন হয়ে থাকে তবে তাদের মধ্যেই বা এত পরস্পর-বিরোিতা কেন? পৃথিবীর. প্রতিটি ধর্ম. নিজেকে একমাত্র অভ্রান্ত ও সত্যপথের পথিক বলে প্রচার করে চলেছে। এই সমস্ত প্রশ্ন ও সংশয় সেই কিশোরের জিজ্ঞাস মনকে এমনভাবে ক্ষতবিক্ষত করে চলেছিল যে, একটা বিশেষ সময় “ভার মনে নূলগতভাবে ধর্ণের ব্যাপারে বিভ্ষ্চা ও বিদ্রোহের ভাব দেখা দিয়েছিল । এই সন্দেহ সংশয়ের ঝড়-ঝাপটার মধ্য দিয়ে ২-৩টা বছর কেটে গেল । ১১৪

— পৃষ্ঠা ১১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।