বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভুমিকা সত্যেন সেন
/ ٢٤٨
📝 نص 📖 PDF

সিদ্ধুর হায়দ্রাবাদে বিদ্রোহীরা এই প্রথম তাদের স্বধমীদের মধ্যে এসে পড়ল। তারা আশ! করেছিল যে সিম্কুর আমীরের কাছ থেকে যথোচিত সাহায্য পাবে। কিন্তু আমীরের কাছ থেকে কোনরকম সাড়া না পেয়ে তারা শিকারপুরে চলে গেল । সেখানে গিয়ে সৈয়দ আহমদ শিকার- পুরের নেতুস্থানীয়দের ও উলেমা: সম্প্রদায়কে তাদের এই জেহাদে যোগ দেওয়ার জন্য আহ্বান জানালেন । কিন্ত ছুর্ভাগ্যক্রমে তাদের কাছ থেকেও তারা কোনও উৎসাহব্যঞ্রক সাড়া পেলেন না। আরো ছুরে চলে যেতে হবে তাদের । তখন তারা বাধা হয়ে বেলুচিত্তানের মরুভূমি ও পার্বত্য- অঞ্চল অতিক্রম করে বুলানপাশ-এর মধ্য দিয়ে কোয়েটায় চলে গেল। তারপর কোয়েটা থেকে কান্দাহার, গজনী ও কাবুল হয়ে অবশেষে ১৮২৬ সালের ২০শে ডিসেম্বর তারা পেশোয়ার গিয়ে পৌছলো। এই যাত্রায় তাদের প্রায় দশ মাস সময় লেগেছিলো এবং প্রায় তিন হাজার মাইল পথ পরিভ্রমণ করতে হয়েছিলো । এটা খুবই আশ্চর্য বলে মনে হতে পারে যে বিদ্রোহীদের এই ক্ষুদ্র বাহি- নীটি ভারতের নানা অঞ্চল অতিক্রম করে স্চ্ছন্দে চলে গেল। অথচ ভারত সরকার সম্পূর্ণ নিরুদ্দিগ্ন চিত্তে বসে বসে তা দেখলেন। তাদের কোন রকম বাধা দিলেন না। , এ ক্ষেতে বৃটিশ কুটনীতির খেলোয়াড়েরা খুব পাকা চাল চেলেছিলেন। এরা বৃটিশ রাজোর সীমানা ছেড়ে যে অঞ্চলে গিয়ে পৌছে- ছিল, সেটা রণজিৎ সিংএর রাজ্যের গা ঘেঁষে আছে। কাজেই বিদ্রোহীদের লড়াই করতে নামলে প্রথমে রণজিৎ সিংএর শিখ সৈগ্কদলের সঙ্গে মোকা- বিলা করতে হবে । আর রণজিৎ সিং যদি এদের নিয়ে বিত্রত হয়ে পড়েন তাতে ইংরেজদেরই সুবিধে । বিদ্রোহীরা প্রথমে গিয়ে পেশোয়ার অধিকার করে নিল। কিন্তু তারা চরসদ্ধা শহরে গিয়ে তাদের সদর দফতর স্থাপন করল। এখান থেকে তারা শিখদের বিরুদ্ধে জেহাদের ঘোষণা! প্রচার করল। বিদ্রোহীরা তাদের এই ধর্গযুদ্ধে যোগদান করার জন্ত সীমান্তের উপজাতীয় লোকদের প্রতি আহ্বান জানালো । উপজাতীয় লোকেরা এই আহ্বানে উৎসাহের সঙ্গে সাড়া দিল। কিন্তু সেখানকার সর্দার! এ বিষয়ে তেমন উৎসাহ দেখালেন না । ১৫

— صفحة ١١ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.