বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভুমিকা সত্যেন সেন
/ ২৪৮
📝 লেখা 📖 পিডিএফ

সেই সময়েই তিনি তার মাতামহের সংকল্পিত পলু! অনুসরণ করে দেশ ছেড়ে মক্কায় চলে গেলেন এবং সেইখানে বাড়ীঘর তৈরী করে স্থায়ীভাবে বসবাস করতে লাগলেন তিনি মদিনার বিখ্যাত আলেম শেখ মহম্মদ জাহের ওয়া- ত্রি-র মেয়েকে বিয়ে করেন। মওলানা আবুল কালাম আজাদ এই আরব কন্যার একমাত্র সন্তান । ভারত মওলানা আজাদের জন্মভূমি নয়। কিন্ত তাহলেও এই দেশই তার স্বদেশ, এই দেশই তার কর্মভূমি এবং জীবনের শেষদিন পর্যন্ত এই দেশ এবং এই দেশের জনসাধারণের কল্যাণের জন্য তিনি তার জীবনকে উৎসর্গ করে দিয়ে গেছেন। মওলানা আজাদের মাতামহ শেখ মহম্মদ জাহের ওয়াদি ভার পান্ডি- ত্যের জন্য সমগ্র আরব জগতে সুপরিচিত ছিলেন। তার পিতা মওলানা খাইকুদ্দিনও তার পরবর্তী জীবনে আলেম হিসাবে পরিচিতি লাভ করে- ছিলেন । বিশেষ করে ভার আরবী ভাষায় লিখিত দশখণ্ডের গ্রহটি মিশরে একাশিত হবার পর তার খ্যাতিও সারা ইসলামী জগতে ছড়িয়ে পড়েছিল । ছুটি একটি ঘটনা কিভাবে মানুষের ভাগ্য ও ভবিষ্যৎকে নিয়ন্ত্রিত করতে পারে, মওলানা আজাদের জীবনে আমরা তার, দৃষ্টান্ত দেখতে পাই। ঘটনাগুলি যেভাবে এগিয়ে চলেছিল, তাতে ভারত যে একদিন মওলানা আজাদের স্বদেশ ও কর্মভূমিতে পরিণত হবে এমন একটা সম্ভাবনার কথা কারও মনেই জাগতে পারত না। কিন্তু একটি বিশেষ ঘটনা তার জীবন- ধারার গতি সম্পূর্ণভাবে ঘুরিয়ে দিল। একটি ছুর্ঘনার' ফলে পা ভেঙ্গে যাওয়ায় তার পিতা মওলান। খাইরুদ্দিন অচল হয়ে পড়েছিলেন। তখনকার দিনে আরব জগতে প্রচলিত চিকিৎসার সাহায্যে একে সারিয়ে তোলার, কোন সুযোগ বা সম্ভাবনা ছিল না। সেই সময় অস্ত্রোপচারের ক্ষেত্রে কলিকাতার শল্য-চিকিৎসকদের খুবই নাম-ডাক। খাইরুদ্দিন চিকিৎসার জন্য কলিকাতায় যাওয়া মনস্থ করলেন। মানুষের ভীবন ও ইতিহাসের কি বিচিত্র গতি । খাইকুদ্দিন সপরিবারে কলিকাতায় এলেন। এখানকার চিকিৎসার ফলে স্ুস্য ও স্বাভাবিক হয়ে উঠলেন, কিন্তু আরব ভূমিতে ফি? যাওয়া তার পক্ষে আর সম্ভব হল না"। . কলিকাতার গুণমুগ্ধ ভক্তদের একান্ত অনুরোধে তাকে স্থায়ী বাসিন্দা হিসাবে এখানে থেকে যেতে হল। ১১১

— পৃষ্ঠা ১০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।