মতাদর্শের টানে কি করে ও ঠিক কবে সোভিয়েত ইউনিয়নে পৌছেছিলেন তা জানা যায়নি এখনো! । তবে এটা জান! গেছে যে, তিনি ১৯১৯ সালের ৯ই জুন তাসখন্দে তুকিস্থান কমিউনিস্ট পার্টির তৃতীয় কংগ্রেসে বক্তৃতা করেছিলেন আর বক্তৃতার শেষে উপস্থিত প্রতিনিধিবৃন্দ তাকে অভিনন্দিত করেছিল “ভারত দীর্ঘজীবী হোক' ধ্বনি তুলে । কিন্তু মস্কোর প্রগতি প্রকাশন থেকে ১৯৬৯ সালে প্রথম এপ্রকাশিত Lenin Through the Eyes of the World সংকলনে প্রকাশিত তার একটি লেনিন বিষয়ক পাদটিকা থেকে জানা যায় যে, তিনি ১৯২০ সালেই কমিউমিস্টন্দ লে যোগ দিয়েছিলেন । তারপর থেকে কমিউনিস্ট পার্টির কাজে তিনি ইরান প্রভৃতি নানা দেশে ঘুরেছেন। আবার সোভিয়েত ইউনিয়নের' প্রাচ্যবিদ্যা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধীনে খিক্ষকতাও করেছেন কিছুদিন। উদ্রুভাষায় ভারতবর্ষের কৃষকদের সম্পর্কে তার বহু লেখাও নাকি প্রকাশিত হয়েছিল । লেনিন সম্পর্কে লিখিত তার একটি রচনায় এই ধরনের কথা ছিল £ «এ কথা বল৷ চলে যে, লেনিনের প্রত্যক্ষ প্রভাবে ভারতের কমিউনিস্ট পার্টির জন্ম হয়েছিল। ভারতের কমিউনিস্ট পার্টির নেতারা এ সম্পর্কে লেনিনের সঙ্গে ব্যঞিগতভাবে আলাপ আলোচনা করতেন। এইভাবেই তার! বিপ্লবের সমৃন্ধতম ভাণ্ডার থেকে তাদের রসদ সংগ্রহ করতেন । ভারতবর্ষের সাধারণ মানুষের মনে লেনিনের যে ছবিটি অশাকা ছিল, তার! এইভাবে তার বর্ণনা দিয়েছেন_-ণলেনিন গরীব মান্গুষের পক্ষে, লেনিন চান সকলেই সুখী হোক ।” ১৯২৪ সালে এই প্রবন্ধটি প্রকাশিত হয়েছিল মস্কোর ‘লেনিন প্রসঙ্গে প্রাচ্য প্রতীচোর রাজনীতিবিদ ও লেখকবৃবন্দ' নামক সংকলনে । জাকারিয়। সম্ভবতঃ ১৯২৪ সালের শেষদিক নাগাদ বালিন যান। কারণ ভারত সরকার 'এ সময় জার্মানীর যেসব ভারতীয় বিপ্লবীদের বহিগ্ধারের প্রশ্ন নিয়ে জার্সান সম্রাটের সঙ্গে চিঠি-পত্র লেখালেখি করছিলেন, তাদের তালিকায় বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, মানবেন্দ্রনাথ রায়, অবনীন্দ্রনাথ মুখোপাধ্যায়, চম্পক রমন পিল্লাই, প্রতিবাদী আচার্য ও মহম্মদ আলীর , নামের সঙ্গে দেখা যায় ভারও নাম পরের চিঠিপত্রে তার নামের আর উল্লেখ ৯০৮
— পৃষ্ঠা ১০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।