মধ্যে কেবল কয়েকজনের নাম জানা গেছে। ১৯১৯ সালের জুলাই মাসে সোভিয়েত ইউনিয়নে যে সমস্ত ভারতীয় ধিপ্লবীরা গিয়েছিলেন তাদের মধ্যে রহমত করিম এলাহি জাকারিয়া নামের উল্লেখ পাওয়া যায়। জাকারিয়া বা রহমত আলী নামেই তিনি সমধিক প্রসিদ্ধ আবার ভারত সরকারের কাগজ-পত্রেও তার উল্লেখ পাওয়া যায় জাকারিয়া বা রহমত আলী নামেই । ১ এই ১৫ জন ছাত্র যখন আফগানিস্তান যায় তখন সেখানকার আমীর ছিলেন হাবিবউল্লা । আমীর হাবিবউল্ল! প্রথমদিকে ভারতীয় বিপ্লবী দের প্রতি ' সহানুভূতির ভাব দেখালেও কার্ধকালে বেঁকে বসলেন। বুটিশ সরকারকে চটাবার মত শক্তি বা সাহস কোনটাই তার ছিল না। ফলে এই ১৫জন ছাত্র কাবুলে এসে পৌছার সঙ্গে সঙ্গেই তাদের জেলখানায় আটক করে রাখার ব্যবস্থা করা হল। ওবায়ছুল্লাহ সিন্ধী এর বেশ কিছুকাল আগেই কাবুলে পৌছে গিয়েছিলেন । এ সময় তাকে জেলে আটক না করা হলেও নজরবন্দী অবস্থায় তার দিন-যাপন করতে হচ্ছিল । ১৯১৫ সালের অক্টোবর মাসে বালিন থেকে ইন্দো-জার্দান মিশন কাবুলে এসে পৌছবার পর অবস্থার কিছুটা পরিবর্তন ঘটল । এই ইন্দো-জার্গান মিশন জার্গানীর সত্রাট কাইজার এবং তুরস্কের ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বহন করে নিয়ে এসেছিল। সেই কারণেই আমির হাবিবউল্ল| এই মিশনের অমর্য্যাদ। করাট! যুক্তি-যুক্ত মনে করলেন না। এই মিশনের ভারতীয় সভা রাজা মহেন্দ্রপ্রতাপের অনুরোধে সেই কারারুন্। ১৫ জন মুসলমান ছাত্র শুধু যে মুক্তি পেলেন তাই নয়, তাদের নাকি রাজ-অতিথির মর্ধযাদ1ও দেওয়া হয়েছিল । ওবায়দুল্লাহ সিন্ধীও স্বাধীন- ভাবে চলা ফেরা ও কাজকর্ম করার সুযোগ লাভ করলেন । কিন্ত এই ১৫ জন ছাত্র অতঃপর কোথায় গেলেন, কি করলেন, তাদের জীবনের কি পরিণতিই বা ঘটল একমাত্র রহমত আলী জাকারিয়া ছাড়, আর কারে! সম্পর্কে কোন কথাই জানতে পারা যায়নি। জাকারিয়ার জন্ম ১৮৯৪ সালে, তিনি পাঞ্জাবের অধিবাসী ছিলেন । ভার সম্পর্কে এটা পরিষ্কার-ভাবেই জানা গেছে যে তিনি কয়েক বছর বাদে রুশ বিপ্লবের প্রভাবে কমিউনিজমের আদর্শকে গ্রহণ করেন।' তিনি তার নবলন্ধ ৯০৭
— পৃষ্ঠা ১০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।