কাজেই হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায় নিশ্চিন্তমনে কংগ্রেসের নেতৃত্বকে অনুসরণ করে চলতে পারে | ‘কিন্তু সমগ্র দেশ এক সম্প্রদায়, একভাযা, এক সংস্কৃতি এবং একই জীবনধারার অনুবর্তী হয়ে চলবে তিনি এই ধরনের চিন্তার ঘোর বিরোধী-ছিলেন। স্বাধীন ভারতের গঠন সম্পর্কে তার চিন্তা " ছিল এই যে, এ দেশ কতগুলি স্বায়ত্তশাসিত রাজ্য ও সম্প্রদায়কে নিয়ে একটি সংযুক্ত ফেডারেশন হিসাবে গঠিত হওয়া উচিত। তিনি বলতেন, সীমা, লোকসংখ্যা, ভাষাগত বিভিন্নতা এবং নানা বর্ণের লোকের বাসস্থান হিসাবে এদেশ ইউরোপ মহাদেশের সঙ্গে তুলনীয় । কিন্তু তাই বলে ইউরোপ মহা- দেশের মত ভারতকেও খণ্ড খণ্ড করে কতগুলি পৃথক বিদেশী রাষ্ট্রে বিভক্ত করা হউক, এই মত তিনি কিছুতেই সমর্থন করতেন না। দেশের ভরিষ্যৎ সম্পর্কে তার মতামতের মধ্যে গভীর বাস্তবতা-বোধের পরিচয় পায়! বায়। তিনি এই অভিমত স্ুম্পষ্টভাবে ব্যক্ত করে গিয়ে- ছেন যে, ভারতের রাজনীতিক-ও আর্থনীতিক ক্ষেত্রে এদেশকে সম্পূর্ণভাবে পাশ্চাত্যের আদর্শকে গ্রহণ করতে হবে। প্রজ্াতান্ত্রিক সরকার, গণতন্ত্র প্রতিনিধিত্বমূলক সরকার, বিজ্ঞান, কারিগরী বিদ্যা এবং শিল্প এর সবগুলি পাশ্াত্য সভ্যতার স্থপ্রি, এগুলিকে প্রত্যাখ্যান করতে গেলে একেবারেই নির্বোধের মত কাজ করা হবে । ভারতের সমাজ ব্যবস্থ। সামন্ত্তান্ত্রিক ও নিশ্চল। এই সমাজ ব্যবস্থার পরিবর্তে ব্যজিগত সাম্য ও স্বাধীনতার ভিত্তিতে আধুনিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে । বিপ্লবী ওবায়দুল্লাহ তার জীবন-সায়াহ্নে বিন্দুমাত্র সুখের সন্ধান পাননি । তার দেশ তখন, সাম্প্রদায়িকতার বিষ-বাষ্পে আচ্ছন্ন হয়ে গেছে, তার চোখের সামনে অসাম্প্রদায়িক উদার মানবতার আদর্শ টুকরো টুকরে! হয়ে ভেঙ্গে পড়ছে। এই বেদনাভরা হতাশাময় পরিবেশে ১৯৪৪ সালে তার জীবনের অবসান ঘটল ।
— পৃষ্ঠা ১০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।