দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত । ধর্মের বিধান চিরকালীন-ব1 অপরিবর্তনীয় নয়, কাল, পরিবেশ ও সমাজের পরিবর্তনের সাথে সাথে ধর্মীয় বিধানের পরিবর্তন সাধনও প্রয়োজনীয় হয়ে দাড়ায় । ওবায়দুল্লাহ তার গুরু মাহমুদ আল হাসানের কাছ থেকে প্রেরণ! পেয়ে স্বাধীনত। সংগ্রামকে ভার জীবনের ব্রত বলে গ্রহণ করেছিলেন। তার গুরুর মতই তিনিও সশস্ত্র সংগ্রামকে স্বাধীনতা লাভের একমাত্র পথ বলে মনে কর- তেন। কিন্তু তার পরবর্তী জীবনে স্বদেশে ফিরে এসে তিনি গান্ধীজীর অহিংস অনহযোগের আদর্শকে গ্রহণ করে কংগ্রেসে যোগদান করলেন । অবশ্য তিনি অহিংসার আদর্শকে নীতি হিসাবে নয়, অন্যতম কৌশল হিসাবে গ্রহণ করেছিলেন। জীবনের শেষদিন পর্যন্ত তিনি তার এই আদর্শকে অন্ন অরণ করে চলেছিলেন । তিনি এ কথা বিশ্বাস করতেন যে কংখ্রেসই হচ্ছে সমস্ত ভারতীয়দের সত্যিকারের প্রতিনিধি এবং সেই হিসাবে এ দেশের সকলেরই, কংগ্রেসের আদর্শ অনুসরণ করে চল! উচিত ।* কিন্তু এ বিষয়ে তিমি দৃঢ় অভিমত পোষ ণ করতেন যে কংগ্রেসের সম্পূর্ণ ধর্মনিরপেক্ষভাবে রাজনীতিক অর্থ নৈতিক ব্যাপারের মধোই তার কার্ধকলাপকে সীমাবদ্ধ রাখা উচিত। এবং তার কাজের মধ্যে যাতে ধর্মীয় ছাপ ন! পড়ে, সে বিষয়ে অত্যন্ত সতর্ক হয়ে চল! উচিত। গান্ীজীর প্রভাবের ফলে কংগ্রেস যে ক্রমশই নানাভাবে ধর্মীয় ভাবের দিকে ঝুঁকে পড়ছে এই সত্যটা তার মনকে অত্যন্ত পীড়া দিত। ভার মনে হচ্ছিল যে এরই ফলে সাধারণ মুসলমানেরা কংগ্রেসের আদর্শ থেকে চুরে সরে যাচ্ছে । এটা বিশেষভাবে লক্ষণীয় যে, মৌলানা ওবায়ছুল্লাহ, সিন্ধী, মওলানা হোসেন আহম্মদ মাদানি এবং মওলানা আবুল কালাম আজাদ, ভারতবর্ষের এই তিনজন বিশিষ্ট মুসলমান ধর্সনেতা রাজনীতি. আর ধর্ণকে এক সঙ্গে জড়িয়ে ফেলার ঘোর বিরোধী ছিলেন। এই প্রশ্নে তার! তিল- মাত্র রফা করে চলতে রাজী ছিলেন না। তাদের এই অভিমত তারা সব- সময় স্পষ্টভাবে ও দৃঢ়ভাবেই প্রকাশ করে গেছেন। ধর্মের ধেশায়ায় আচ্ছন্ন ভারতীয় রাজনীতির ইতিহাসে এই কথাটি বিশেষভাবে স্মরণীয় । তিনি বিশ্বাস করতেন কংগ্রেস মুসলমানদের স্বার্থ সম্বন্ধে যথেষ্ট সচেতন ১০৪
— পৃষ্ঠা ১০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।