হঠাৎ সফলের সামনে খুলে দেওয়ায় ইংরেজরা তাদের Wear হারাল | একে ইংরেজরা ভাবল চুড়ান্ত আপমান। এ অপমানের শোধ নিতে পাটনা কুঠির অধ্যক্ষ এজিস সাহেব উত্তেজিত হয়ে উঠে পাটনা শহর দখল করে নবাবের লোকজন সব তাড়িয়ে দিলেন। সংবাদ শুনে HS নবাব তখনই পাটন! উদ্ধারের আদেশ দিলেন। নবাবী ফৌজ পাটনা তো দখল করলই, ওদের পাটনার কুঠিও একে- বারে মাটির সঙ্গে মিশিয়ে দিল | আর নয়। মীরকাশিমের মধ্যে সিরাজের ভূতটাকে অনেকদিন ধরেই দেখছিল ইংরেজর। | ভ্া্যন্সিটার্ট যে মীরজাফরকে সরিয়ে মীরকাশিমকে আনলেন- তা অনেকেই ভাল চোখে দেখেন নি। ইংরেজদের মধ্যে ক্রমবর্ধমান মীরকাশিম বিদ্বেষের কথা ভান্সিটার্ট তার নবাব বন্ধুকে জানিয়েও ছিলেন । কিন্তু গধিতস্বভাব মীরকাশিম নবাবী করলে মাথ! উচু করে করবারই পক্ষপাতী ছিলেন। অতএব এই উপলক্ষ্যে নবাবের সঙ্গে ইংরেজদের সরাসরি যুদ্ধ বেধে উঠল। দু’ পক্ষই বুঝলেন যুদ্ধ ছাড়া গতি নেই । নবাব তার প্রস্তুত সৈন্য দল আর অফুরন্ত গোলাবারুদ নিয়ে ইংরেজদের পিষে মারবার উদ্যোগ নিলেন । কিন্তু দুর্ভাগ্য আমাদের দেশের । মীরকাশিমের এত বড় আয়োজনও ব্যর্থ করে দিল কয়েকজন বিশ্বাসঘাতক । কাটোয়া, উদয়নাল|৷ আর ঘেরিয়ার তিন তিনটে যুদ্ধে হারতে হারতেও জিতে গেল ইংরেজরা, নবাব পালালেন | তবু ভাঙ্গলেন না নবাব । তিনি যোগাযোগ করলেন অযোধ্যার নবাব স্বঙ্গাউদ্দৌলার সঙ্গে । ইনি আবার ছিলেন দিল্লীর বাদশাহ দ্বিতীয় শাহ আলমের Baa! তার মধ্যস্থতায় বাদশাহ নিজেও মীরকাশিমকে সাহাযা করতে প্রস্তুত হলেন। মিলিত বাহিনী ইংরেজ বাহিনীকে আক্রমণ করল বক্সারে | এবার ইংরেজদের পরাজয়, ছিল নিশ্চিত | / ৩২
— পৃষ্ঠা ৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।