ধনী ব্যক্তিরা, আর এরাই ছিলেন প্রতাপশালী মানুষ, - এরা মীর- কাশিমের ওপর, তলায় তলায় আক্রোশবন্ধ হতে থাকলেন। এক- রোখা জীবের মত নবাব এ সব না ভেবে নিজের পরিকল্পনা মত এগুতে থাকলেন। নবাব প্রথমেই মুশিদাবাদ থেকে মুঙ্গেরে উঠিয়ে নিয়ে গেলেন রাজধানী । যুশিদাবাদ থেকে মুঙ্গের স্থান হিসাবে স্থুরক্ষিত-_-নবাব দুর্গও তৈরী করলেন সুদৃঢ় | মুঙ্গেরে রাজধানী সরাবার সবচেয়ে বড় এবং গোপন কারণ ছিল। নবাব ইংরেজদের থেকে দূরে থাকতে চাইছিলেন। মীরকাশিম বুঝেছিলেন ইংরেজদের শক্তির উৎস-_তাদের সুশিক্ষিত সৈন্যদল আর স্ুু-উন্নত অস্ত্রশস্ত্র । মুঙ্গেরে তাই বিদেশী নায়কদের অনীনে সৈন্য দল প্রস্তুত হতে থাকল আধুনিক রণনীতিতে, আর বসল মন্ত্র ও গোলাবারুদ তৈরীর কারখানা । অল্প দিনের WAS HIS আর মার্কার নামে ছুই ইউরোপীয় সেনাপতির অধীনে বিশাল পদাতিক বাহিনী আর গুরগীন খাঁর অধীনে গোলন্দাজ বাহিনী গড়ে উঠল। মীরকা শিমের প্রস্ততি সন্দেহ জাগাল ইংরেজদের মনে। মীরকাশিম জানালেন, রাজ্যের বড়- অংশটাই তো! তোমাদের দিয়ে দিয়েছি | রাজ্য না বাড়ালে রাজত্ব costa কি দিয়ে! সৈন্য দিয়ে নতুন দেশ জয় করব। কোন দেশ? 'মীরকাশিম জানালেন, নেপাল । আর সত্যি সত্যি নেপাল জয়' করতে বেরিয়ে পড়লেন নবাব । অনেক আগে একবার বক্তিয়ার খিলজি গিয়েছিলেন নেপাল আর তিব্বত জয় করতে | বিশাল বাহিনীর aye হারিয়ে কোন ক্রমে প্রাণ নিয়ে ফিরে এসে- ছিলেন তিনি। পরাজিত মুখ আর কাউকে দেখান নি বক্তিয়ার। যে কটা দিন বেঁচেছিলেন. যেন আত্মগোপন করে লুকিয়ে ছিলেন ৩০.
— পৃষ্ঠা ৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।