Sql স্মরণ করে তার চোখ ভিজে এলো । তিনি বালকের মত, আবদার ধরলেন তাকে বিলেতে ক্লাইভের কাছে পাঠিয়ে দিতে নতুবা; অন্ততঃ কলকাতায় তাকে বাসস্থান দিতে । মূশিদাবাদের মাটিতে তার ঘেন্না ধরে গেছে। ইংরেজরা তার কলকাতা বাসের প্রস্তাব অঙ্ুমোদন করে কলকাতায় পাঠিয়ে দিল । আর নিঃশব্দে রাজা জয় করে সিংহাসনে বসলেন মীরকাশিম | সিংহাসনে বসলেন না বলে সিংহাসন কিনলেন বলাই ভাল। কেনার মূল্য বাকী রাখলেন না মীরকাশিম। যত- খানি সম্ভব দিলেন নগদে আর বাকী অর্থের জন্য মেদিনীপুর, বর্দ্ধমান এবং চট্টগ্রামের রাজস্ব আদায়ের এবং ভোগের দায়িত্ব দিলেন কোম্পানীকে ৷ নবাবের সঙ্গে তাদের আর Stas লেনদেনের সম্পর্ক রইল al | এবার নীতির ছাত্র মীরকাশিম তার আথিক অবস্থাটা বুঝে নিতে চাইলেন | কোষাগার খোলা হ’ল। শূন্য । সব শুন্য । তার শ্বশুরের আমলে বেশিরভাগই নিয়ে গেছে ইংরেজরা ৷ বাকী হয়েছে অপব্যয়। বাকী যা ছিল ঝেড়ে ঝুড়ে ইংরেজদের পাওনা মিটিয়ে তিনি মুক্ত হয়েছেন। কিন্তু এখন! এখন অথ পাওয়া যায় কোথায়? মীরকাশিম জানতেন, Tosave is [0 5210. অনাবশ্তক অপচয় রোধ করলেও আয় বাড়ে । অতএব রাজদরবারের নব জাক- জমক কমিয়ে দিলেন মীরকাশিম ৷ রাজ প্রসাদ ও রাজ-কাষে সোনা- রূপোর বাড়তি জিনিসপত্র দিলেন বিক্রি করে। কিন্তু খরচ কমলেও এতে তহবিল বাড়ল না। মীরকাশিম রাজস্ব বাড়ালেন না। তিনি ধনী ব্যক্তিদের কাছে সম্পত্তির হিসেব চাহলেন আর প্রায় কোন ধনী ব্যক্তিই সম্পত্তির প্রকৃত হিসেব দিতে পারলেন না | বেহিসেবী অংশ মা হতে থাকল রাজকোষে। এতে দ্রুত রাজকোষ পূর্ণ হয়ে উঠতে থাকল বটে, কিন্তু রাজ্যের. ২৪
— পৃষ্ঠা ৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।