বরং যেদিন সিরাঞ্জকে ফিরিয়ে আনা হ'ল মুশিদাবাদে, সেদিন সকলেই নীরবে প্রকাশ্যে অশ্রুপাত করল। ওরা বিদ্রোহ করবে al তো! অতএব তাড়াতাড়ি সিরাজকে পৃথিবী থেকে সরিয়ে creat দরকার । কে নেবে সেই দায়! দুর্ভাগ্য এই যে, এজন্য এগিয়ে এল সিরাজেরই অন্নে গ্রতিপালিত একজন — নাম তার মহম্মদী বেগ। সিরাজ তার কাছে প্রাণভিক্ষা চাইলেন। এ দেশ থেকে বহু দূরে গিয়ে দরিদ্রের মত জীবন কাটাবার প্রতিশ্রুতি দিলেন । শেষ পর্যন্ত একবার আল্লার কাছে প্রার্থন! করতে চাইলেন | কিন্তু কিছুই করতে দিল না মহম্মদী বেগ। সে পশুর মত খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করল সিরাজকে | বাঙলার তথ! ভারতবর্ষের স্বাধীনতা সেই অস্ত গেল। সরাসরি সিংহাসনে না বসলেও বাঙলার শাসনের চাবিকাঠি রইল ইংরেজদের হাতে । বাঙলায় ঘাটি তৈরী করেই ইংরেজরা ক্রমে ক্রমে সারা ভারতবর্ষ দখল করল। সে দিন প্রকাশ্য সিংহাসনে মীরজাফর বসলেও সেটা যে লোক দেখান, তা সাধারণ মানুষটিও জানত | তাই তার! প্রকাশ্যেই লোক শুনিয়ে মীরজাফরকে বলত 'ক্লাইভের গাধা? '
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।