লেখকের কৈফিয়ৎ এক ইতিহাসের বিচারে কুড়ি থেকে পঁচিশ বছরকে এক* পুরুষ ধরা হয়। সেই হিসেবে স্বাদীনতা লাভের পর আমরা! প্রায় দুই- পুরুষকাল অতিক্রম করলাম । এতদিন পর আমাদের স্বাধীনতা আন্দোলনের বিষয়ে এমন একটি ব্যাপক ও বৃহৎ গ্রন্থের পরিকল্পনা কেন করা হয়েছে তা বলা দরকার | ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ওপর রচিত গ্রন্থের সংখা! বাঙলা ভাষাতেও কম নয়। কিন্তু এগুলির কোনটিকেই আমার উদ্দেশ্য সাধক বলে মনে হয় নি। কতকগুলি গ্রন্থে লেখক গবেষকের নিষ্ঠায় ইতিহাসের মূল্যায়ণ করেছেন | এ সব গ্রন্থ জাতীয় সঞ্চয়। কিন্ত এগুলিতে পণ্ডিতের আকর্ষণ থাকলেও কিশোর-কিশোরী বা সাধারণের মনে আকর্ষণ সৃষ্টি করে না। একদল গ্রন্থ ন্মৃতিচারণে ব্যস্ত। এগুলিতে বহু Thats অজানা! তথ্য পাওয়া গেলেও, সেগুলি সমগ্র ভারতের প্রেক্ষাপট চিত্রিত করতে পারে ন! । স্মৃতিকথা না হয়েও আরও একদল গ্রন্থে সংকীর্ণ প্রেক্ষাপট বিধৃত হয়। শেষ দল সম্পর্কে আমার ধারণা আরও তীব্র । সে গ্রন্থগুলি পূর্ণতঃ একদেশদশাঁ। দুই. এ গ্রন্থে ইউরে'পীয়দের ভারত বিজয় এবং তাদের শাসন থেকে 'আমহ্মশাসনের প্রবর্তনাকেই বর্ণনা কর! হয়েছে । বস্তুত: এই কাল- জুড়েই রয়েছে ভারতীয় স্বাধীনতা রক্ষা ও অর্জনের বিপুল সংগ্রাম | তাকিকের৷ প্রশ্ন তুলতে পারেন, আর্ধদের ভারতজয় কি ভারতের স্বাধীনতা হরণ নয়। মুসলমান বিজয়কে কি পরাধীনতা বলা যায় না! এসব প্রশ্ন যে অবাস্তর বা অযৌক্তিক, তা আমি বলছি না, বলবার ধষ্টতাও আমার নেই | তবে, ইংরেজদের ভারত বিজয় ছাড়া অন্য কোন বিজয়কে যে গোটা ভারতবর্ষ তার পরাধীনতা বলে গ্লানিবোধ করেনি, এ কথাও col এতিহাসিকভাবে সত্য । এই পরাধীনতার কালোছায়া ঘনিয়ে এসেছে ইংরেজদের ভারত জয়ের কয়েক শতাব্দী আগে থেকে - ইউরোয়পীদের ভারতবধে পদার্পনের সঙ্গে সঙ্গে আর সেদিন থেকে শুরু হয়েছে ভারতের স্বাধীনতা রক্ষার সংগ্রাম, তথা স্বাধীনতা -সংগ্রাম । ভাস্কো-ডি-গাম।
— পৃষ্ঠা ৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।