সকাল ঠিক আটটায় সিরাজের অন্যতম সেনাপতি মীরমদন কামান দেগে যুদ্ধ শুরু করলেন। তার কাছাকাছি আছেন ফরাসী সেনাপতি সিনফ্রে আর মোহনলাল । অন্যদিকে প্রায় অর্ধ-চন্দ্রাকারে ঘিরে আছে মীরজাফর, ইয়ার লতিফ এবং রায় দুর্লভের বিশাল বাহিনী । এই বিশাল সমাবেশ শুধু পায়ের চাপেই ইংরেজদের গুড়িয়ে দিতে পারে | কিন্তু কিছুক্ষণের মধ্যেই বোঝ! গেল মীরজাফর, Bata লতিফ আর রায় ছুলভের অধীনের পদাতিক, অশ্বারোহী আর হস্তীবাহিনী মোটেই যুদ্ধ করছে a! সিনফ্রেৎ মোহনলাল আর মীরমদনই ইংরেজদের নাস্তানাবুদ করে তুললেন। এমন সময় বেলা এগারটা নাগাদ এক পশলা বৃষ্টি হয়ে গেল | নবাবের তৎপর কর্মচারীরা ত্রিপল খুঁজেই পেলেন না! অধিকাংশ গোল! বারুদ বৃষ্টিতে ভিজ্বে গেল। কিন্ত তবু অমিত বিক্ৰমে এগিয়ে চললেন মোহনলাল। মীরমদন আর সিনফ্রের সৈন্য দল চলেছে তার পাশে পানে । দরকার নেই মীরজাফর, ইয়ার লতিফ আর রায় দুল ভের সাহায্যের । জয় হাতের মুঠোয় | ভাগ্য খারাপ নবাবের | হঠাৎ এক কামানের গোল! এসে একেবারে ছিন্ন ভিন্ন করে দিল মীরমদনকে । মীরমদন ভূমিশয্যা নিলেন। ক্ষণেকের জন্য থামলেন মদনলাল | বন্ধুর জন্য একবার বুঝি তার শোক জাগল। কিন্তু যুদ্ধক্ষেত্রে তো৷ আবেগের স্থান নেই | আর তাছাড়া “বীর শোক wep নহে অসির বস্কার । এগিয়ে চললেন মোহনলাল আর দিনফ্রে। আর বড়জোর আধঘণ্টা | তারপরেই যুদ্ধ শেষ । ইংরেজদের তারপর ভারত ছাড়া করে তুলবেন TT | বিপদ গুণলেন মীরজাফর । নবাব জিতলে তার সবনাশ | যেমন করে হোক যুদ্ধ বন্ধ করতেই হবে। মীরজাফর ছুটলেন নবাবের কাছে। শিগগির আজকের মত যুদ্ধ বন্ধের আদেশ দিন নবাব। আজকের ২২
— পৃষ্ঠা ৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।