সভাসদেরা এক ষড়যন্ত্র করলেন। স্থির হ’ল সিরাজকে সিংহাসন থেকে নামিয়ে সেখানে বসান হবে সিরাজের সেনাপতি মীরজাফর আলি খাঁকে। প্রকাশ্য দায়িত্ব ইংরেজদের । এজন) রাজকোষ উজাড় করে তাদের টাক। দেওয়া হবে | ষড়যন্ত্র পাক! হতেই ইংরেজরা উঠে পড়ে লাগল । যেন পায়ে পা বাধিয়ে ঝগড়া করবে তারা । সিরাজও বুঝলেন যুদ্ধ ছাড়া গতি নেই । তিনি বাধ্য হয়ে যুদ্ধের আয়োজন শুরু করলেন | কলকাতা থেকে মুশিদাবাদ আসবার জলপথের দুপাশে হুগলী, কাটোয়া আর অগ্রন্বীপে সৈন্য মোতায়েন হ'ল । ফৌজদারের অনুমতি fox ভাগিরথী দিয়ে বড় নৌকা বা জাহাজ চল নিষিদ্ধ হয়ে গেল | এভাবে রাজধানী সংরক্ষিত করে সিরাজ নিজে সৈন্য নিয়ে কলকাতা আক্রমণ করবেন স্থির হল। ব্যবস্থার দিক থেকে আয়োজন হল ক্রুটিহীন | কিন্তু হতভাগ্য নবাব জানতেন ন' যে যড়যন্ত্রের জাল কতদূর পর্যন্ত বিস্তৃত হয়েছে । উদাহরণ দেওয়া যাক। হুগলীতে নদীর ওপর এ পাড় থেকে ওপাড় পর্যন্ত এক মস্ত লোহার শিকল টাঙ্গান থাকত । ছু-পাশেই থাকত সৈন্যদল ৷ স্বয়ং ফৌজদার অনুমতি দিলে তবে সে শিকল খুলে দেওয়া হত । কিন্তু ক্লাইভের জাহাজ অনায়াসে চলে গেল সেই পথে । লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ল একট! গল্প যে, শিকলের সামনে এসে জাহাজ থামতেই রাগে কাপতে কাপতে বেরিয়ে এলেন ইংরেজ সেনাপতি । ক্রমে তার দেহ বড় হতে থাকল । ব্ূর্য থেকে জ্যোতি নেমে এলো তার দেহে । হাতে এসে পেছাল আগুনের মত এক তলোয়ার। সেনাপতি সেই অন্তর দিয়ে লোহার শিকলে আঘাত করতেই Sl টুকরো হয়ে পড়ে গেল জলের মধ্যে | সেনাপতি আবার সাধারণ মানুষ হয়ে গেলেন | জাহাজ চলতে থাকল |
— পৃষ্ঠা ৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।