রাজত্বের কাল । ভাক্কো-ডি-গাম। ভারতবর্ষে পদার্পণের ত্রিশ বছরের মধ্যে পাণিপথের যুদ্ধে ইব্রাহিম লোদীকে হারিয়ে দিল্লীর সিংহাসন, দখল করলেন বাবর শাহ। একটু একটু করে বড় হতে থাকল: মোঘল রাজত্ব । ক্রমে সারা ভারতবর্ষই এসে গেল তাদের শাসনে | কি অসাধারণ প্রতিপত্তি তাদের । তার সামনে বিদেশী কয়েকজন বণিকের সাধা কি মাথা তুলে দাড়ায় ! মোঘল রাজতে তাই বিদেশী- দের দাপট কমেই রইল | মোঘল রাজত্বের মাঝামাঝি কাল! বাবর-হুমায়ণ আকবর বাদশার কাল কেটে গেছে । তখন সিংহাসনে আছেন জাহাঙ্গীর শাহ। তারই এক কন্যা পুড়ে গেলেন আগুনে । বাদশাহের চিকিৎসকের! আযূর্বেদীয় বা হেকিমী মতে চিকিংসা করে স্বস্থ করতে পারলেন ন! তাকে । ছুশ্চিন্তায় সআাটের ঘুম আগে না । সেই সময় এক উজীর বললেন, বাদশা, গুস্তাকী মাপ করেন ত’ বলি। বলুন। ইংরেজদের চিকিংস। পদ্ধতি না কি খুব ভাল। তাদের চিকিৎসককে বলে ডাক্তার | 'একবার-__ বাদশ! চিন্তায় পড়লেন । পর্দানশীন্ রাজকন্যাকে বিদেশীর সামনে বের করবেন 2 রোগী না দেখে তো চিকিৎসা সম্ভব নয়। তবে! অবশেষে জয় হ'ল পিতার। বাদশ৷| বললেন, ডাক ডাক্তারকে | ডাকা হ’ল । তখন দিল্লীতে ইস্ট-ইগ্ডিয়া কোম্পানীর যে কজন কর্মচারী ছিল, তাদের চিকিৎসার জ্রন্ত ছিলেন ডাক্তার ব্রাইটন। সম্রাটের আহ্বানে রাজপ্রাসাদে. এলেন তিনি। দয়ালু প্রভু যীশু তার সামনে স্থযোগ দিয়েছেন | যদি সম্রাটকে খুশি করা যায় ! নিজের সমস্ত শক্তি কাজে লাগিয়ে চিকিৎসা শুরু করলেন ব্রাইটন | না। ব্রাইটনের ওষুধ-পত্র যে খুব ভাল ছিল, তা বোধ হয় না ।. ১৬
— পৃষ্ঠা ৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।