হয়নি । ওদের প্রধান খাদ্য মাংস । কয়েকদিন রেখে খেতে গেলেই মসলার গন্ধ দিয়ে চাপা দিতে হয় বাসী মাংসের বদ স্বাদ। তান হলে রুচি আসে না । মসলা, কাপড় ইত্যাদি সবই যেত আরবীয় বণিকদের হাত ঘুরে ভারতবর্ষ থেকে | ইউরোপীয় বণিকদের মাথায় প্রথম প্রশ্নটা জাগল। সেই সোনার দেশ ভারতবর্ষ থেকে সরাসরি বস্ত্র মসলা -মণি-মুক্তা নিজের দেশে আনা যায় না? হটান যায় না আরব বণিকদের ? আরব পারস্তের ভেতর দিয়ে ai গিয়ে অন্ত কোন পথে সরাসরি ভারতবর্ষে যাওয়া যায়না কি? বণিকদের চিন্তাটা সমাজের আরও বহু মানুষের মাথায় ঢুকল-_ এমন কি কোন কোন রাজারও | কিছু বেপরোয়া নাবিক জলপথের সন্ধানে বেরিয়ে পড়ল সমুদ্রে । রাজার! অর্থ দিয়ে সাহায্য করলেন | প্রথম নতুন দেশ আবিষ্কারে সফল হলেন কলম্বাস | তিনি ইউরোপের কাছে অঙ্গানা এক দেশে গিয়ে উপস্থিত হলেন। সেট! ১৪৯২ শ্রীষ্টাব্দের কথা । নতুন দেশকে কলম্বাস ভারতবর্ষ ই ভেবেছিলেন 1 কিন্ত ক্রমে তার সে ভূল ভাঙ্গল । সে CHAT ছিল আজকের আমেরিক1। _ কিন্তু ভারতবর্ষ ! ইউরোপ থেকে ভারতবর্ষে আসবার পথ চাই যে! ভারতবর্ষের এশ্বর্ষের অংশ পেতেই হবে | স্ষ্টিছাড়! প্রতিজ্ঞ! নিয়ে ১৪৯৭ খ্রীষ্টাব্দে জুলাই মাসে পতু গালের লিসবন শহর থেকে যাত্রা করলেন ভাক্কো-ডি-গামা। । এগারো মাস সমুদ্রে ভেসে ১৪৯৮ খ্রীষ্টাব্দের মে মাসে ভারতবর্ষের পশ্চিম উপকূলে কালিকট বন্দরের কাছে এসে তীরে নামলেন তিনি । অধিবাসীদের কাছে পরিচয় দিলেন, ব্যবসায়ী | এদেশে ব্যবসা করতে চাই | কালিকটের রাজাকে জামোরিন বল! হয় । তখনকার জামোরিন ভাক্ষো-ভি-গামাকে সাদরে বরণ করলেন। বিদেশের সঙ্গে বন্ধুত্ব ভারতবর্ষের কোন্ রাজ না চায়? তখন কালিকটের সমস্ত ব্যবসার সবটাই ছিল আরব বণিকদের হাতে। তারা এই নতুন প্রতিযোগীদের ১৪
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।