বিদ্রোহ বিপ্লব স্বাধীনতা ড নীরদবরণ হাজরা
/ ৫০৯
📝 লেখা 📖 পিডিএফ

কালিকট থেকে পলাশী আমাদের দেশ ভারত--ভারতবর্--সত্যই ছিল সোনার দেশ | উত্তরে পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় যেন ভারতমাতার মাথার চূড়া | শত শত ঢেউ পাঠিয়ে অবিরাম মায়ের পা ধুইয়ে দিচ্ছে তিন তিনটি সাগর- বঙ্গোপসাগর, ভারত মহাসাগর আর আরব সাগর । শিরা- উপশিরার মত দেশ জুড়ে বইছে শত শত নদনদী আর তাদের শাখা নদী, উপ-নদীর দল। মাটির ওপর মায়ের স্সেহের মত ফলছে ফুল, ফল, ফলছে ফসল । মাটির তলায় অজশ্র খনিজ সম্পদ । এদেশের লোক শিল্পে, সাহিত্যে, দর্শনে সেই প্রাচীন কাল থেকে পৃথিবীর বিস্ময় | আজ থেকে কত বছর আগে থেকে যে ভারত সারা পৃথিবীতে বন্ধুত্বের বাণী পাঠিয়েছে তার হিসাব মেলানো Sea | বহুকাল আগে থেকে স্থলপথে আফগানিস্থান হয়ে আরুব- পারস্তের ভেতর দিয়ে ইউরোপে যেত ভারতবর্ষের মসলিন । তা ন! হলে সেদেশী রাজা-রাজড়াদের সম্মান থাকত না। এদেশের মসলারও নাম ছিল বিশ্বক্জোড়া । ইউরোপে তখনও চাষের উন্নতি ১৩

— পৃষ্ঠা ৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।