বৃদ্ধের দল শেষবারের মত বোঝাঁল, পরের জন্য বিদ্রোহ করবে ভাল কথা। কিন্ত এর ফলট! ভেবেছ কি? ওদের কত অস্ত্র, কত আয়োজন | তোমার হাতে কি আছে? ক্রোধে হাত মুঠো করল বিদ্রোহী । হঠাৎ বিস্ময়ে অনুভব করল তার হাতে অস্ত্র এসে গেছে | বিদ্রোহী চিৎকার করে বলল, আর ভয় নেই ভাই ! আমাদের হাতে অস্ত্র এসে গেছে | একবার বিশ্বাসে আর প্রতিজ্ঞায় হাত মুঠো কর, দেখবে অস্ত্র তোমার করায়ন্তে ! সে চিৎকার শুনে কারাগারে চমকে উঠলেন রাণী ! কে বলে এ- কথ! ! সেই দেবতা কি ? দেবতা কি নেমে এসেছেন সন্তানদের মধ্ো এদিকে ভীতরা তাকিয়ে রইল বিদ্রোহীর দিকে । দেখা গেল বিদ্রোহীর দিকে ছুটে আসছে দৈত্যের সৈন্যরা । বিদ্রোহী তাদের দিকে অস্ত্র ছু'ড়ল । বিদ্ফৌোরণে উড়ে গেল ওদের দুর্গ । কিন্তু ওর! চেপে ধরল বিদ্রোহীকে | তাকে ঝুলিয়ে দিল ফাসির দড়িতে নিবাক জনতার সাঁমনে। দেখতে দেখতে হায় হায় করে উঠল জনতার বুক । ওর! বেদনায় বুক চাপড়াতে থাকল । সে বেদনায় ওদের বুকের হাড় যেন পাঁজর ছেড়ে বেরিয়ে আসতে থাকল । ওর! বিস্ময়ে অনুভব করল ওদের হাত আপন! থেকেই মুষ্টিবদ্ধ হয়েছে | সে মুষ্টিবদ্ধ হাতে এসেছে অস্ত্র । সে অস্ত্র আর কিছু নয়-__তাদেরই পাঁজরের হাড়। .ত্যেক হাড় দুঃখের আগুনে পুড়ে হয়েছে প্রতিজ্ঞার বজ্র । ওর! প্রহরীদের বাধা অতিক্রম করে ছুটল রাজপ্রাসাদের দিকে | দেশের নামে, দেশমাতার নামে তার জয়ধ্বনি দিতে থাকল | প্রহরীর! গর্জে উঠল, থাম ! ওরা থামল না । ক্রুদ্ধ প্রহরীরা বাণ মারল। ওদের ভেতর থেকে লুটিয়ে পড়ল কয়েকজন। কিন্তু অন্যের! ভ্রক্ষেপও করল না। শত সহত্রজন ছুটতে থাকল । একি ! এরা মৃত্যুকেও ভয় পায় না | কেন ? প্রহরীর! ছুটল রাজাকে খবর দিতে । ৭
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।