ভূমিক। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম আধুনিক বিশ্ব ইতিহাসের এক গৌরবময় ঘটনা । ভারতের স্বাধীনতা লাভের কাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে খে শতাধিক দেশ পৃথিবীর নানা প্রান্তে স্বাধীনতা অর্জন করেছে তাদের 'প্রত্যেকটিকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অনুপ্রাণিত এবং প্রভাবিত করেছে। দেশে-বিদেশে ভারতের মুক্কিসংগ্রাম সম্বন্ধে আগ্রহ, পড়াশোনা এবং গবেষণা ক্রমেই বুদ্ধি পেয়েছে | কিন্তু দুঃখের বিষয় বর্তমান ভারতের কিশোর-কিশোরী ও যুব-ছাত্রদের নিজের দেশের এই গৌরবময় ইতিহাস ও সুমহান এঁতিহোর সঙ্গে পরিচিত করার স্বসংহত এবং সুপরিকল্লিত তেমন কোনো চেষ্টা হয়নি। কিশোর-কিশোরীদের উপযুক্ত করে লেখা গ্রন্থের সংখ্যাও তেমন বেশি নয়। ডঃ নীরদবরণ হাজরা সেই অভাব দূর করতে তার “বিক্রোহ-বিপ্রব-্থাধীনতা” বইটি লিখেছেন । এই জন্য তাকে অভিনন্দন জানাই । ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস লেখা সহজসাধ্য নয় । এই সুদীর্ঘ সংগ্রামের এত দিক আছে. এত বৈচিত্র্য আছে, এত ভিন্নমুখী ধারা ও আদর্শ আছে, এত মহান মৃত্যুঞ্জয় চরিত্রের সমাবেশ আছে যে সংক্ষিপ্ত পরিসরে সহজভাবে ও সহজ ভাষায় সেই ইতিহাস ব্যক্ত করা খুবই কঠিন কাজ । ডঃ নীরদবরণ হাজরার গ্রন্থ সেই বিচারে একটি প্রশংসনীয় প্রচেষ্টা |
— পৃষ্ঠা ৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।