বিদ্রোহ বিপ্লব স্বাধীনতা ড নীরদবরণ হাজরা
/ ৫০৯
📝 লেখা 📖 পিডিএফ

তিনি ছিলেন tea নির্ধাচন ব্যবস্থার অনড় লমর্থক। আজীবন অবিবাহিত এই ব্যক্তি ১৯৫৬ সালে পূর্ব বাংলায় মারা যান। আবুল কালাম আজাদ ॥ ১৮৮৮ সালের *১১ নভেম্বর মন্ধায় জন্ম । পিতা শেখ মহশ্মদ খয়েরুদ্দিন চিকিৎসার জন্য কলকাতায় আসেন এবং শিষ্যদের অনুরোধে সেখানে থেকে যান । পিতা পাশ্চাত্ত্য শিক্ষা বিরোধী ছিলেন । অসাধারণ মেধাবী পুত্র মাত্র যোল বছরে ফারসী, আরবী ভাষায় দর্শন, জ্যামিতি ও গণিত, মুললান তত্ব কথা, ধর্মশান্ত্র সব পাঠ শেষ করেন। তখনই নতুন Sy গম্ভ রীতির প্রবর্তক হিসাবে আবুল কালামের নাম ছড়িয়ে পড়ে । এ সময়েই তিনি পিতার চিন্তার পরিবর্তে সৈয়দ আহম্মদের চিন্তায় বিশ্বাসী হন। পাশ্চাত্য দর্শন বিজ্ঞান শিক্ষার জন্য নিজেই ইংরেজী শিখলেন। কিন্ত সৈয়দ ইংরেজের সহায়তায় মুসলমান সমাজের পুনরুজ্জীবনের যে তত্ত্বে বিশ্বাস করতেন আজাদ তাকেও স্বীকার করতে পারলেন না। স্বাধীমতা ভিন্ন ব্যক্তি সত্তার উন্মোচন অসম্ভব__এই চিন্তা তার আরও পুষ্ট হল পশ্চিম এশিয়া ও মিশর ভ্রমনের ফলে। বঙ্গভঙ্গ প্রতিরোধ আন্দোলনের সময় থেকেই আবুল কালাম রাজনীতিতে যুক্ত। গুপ্ত সমিতিগুলিও তাকে আকৃষ্ট করেছে। ১৯১২ খ্রীষ্টাব্দে “আল্হিলাল' পত্রিকা প্রকাশের সঙ্গে সঙ্গে এ দেশের মুসলমান সমাজে আলোড়ন ওঠে। প্রচলিত ধর্ম বিশ্বাসে নিবদ্ধ জীবনও নয় ভক্তিমূলক রাজনীতিও নয়, সক্রিয় যুক্তি বাদী ও বিদ্রোহমূলক জীবনবোধের প্রচারক হ'ল আল-হিলাল। হিন্দু মুসলমান এক্য ও স্বাধীনতা ছিল তার বীজ মন্ত্র। ১৯১৬ খ্রীষ্টাব্দে আজাদকে অন্তরীণ বন্দী হিসাবে রশচীতে প্রেরণ করা হয়। সেখানে তিনি তরমাঙ্গুল কোরান রচনা শুরু করেন। কোরানের শিক্ষার আলোতে নবধর্মের সত্যতা স্বীকার মূলক অনুবাদ ও ভাষ্য হিসাবে গ্রন্থটি বিশ্বে সমাদৃত হয়। মুক্তি লাভের পর তিনি গান্ধীজির মতান্ুবর্তী অসহযোগ আন্দোলনে যোগ দেন। ১৯২২ সালে তিনি কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। তখন পর্বস্ত এত অল্প বয়সে আর কেউ কংগ্রে সভাপতি হন নি। পরে ১৯৪০ থেকে ১৯৪৬ তিনি এ পদে ছিলেন t মুসলীম নগর দেশ বিভাগের দাবীর তীব্র বিরোধিতা করেন আজাদ । এজন্য গৌড়! মুসলমান সমাজে তিনি ধ্বিকৃত হন। তিনি স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্রী। ১৯৫৮ লালের ২২ফেব্রুয়ারী তীর মৃত্যু হয়। 6৮৬

— পৃষ্ঠা ৪৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।