পাঞ্জাব ভাগ হবে। Bee 'এবং উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ গণভোট স্থির করবে তারা কোন দিকে যোগ দেবে-_-ভারতে না পাকিস্থানে | | কংগ্রেস, লীগ উভয় দলই এ প্রস্তাব মেনে নিল । স্থির হল বঙ্ষ- দেশের YIN আর পাঞ্জাবের পশ্চিম খণ্ড যোগ দেবে পাকিস্থান | See পাকিস্থানে যোগ দেবার সিদ্ধান্ত নিল। উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের ভোটে স্থির হল, সে দেশ হবে পাকিস্থানভুক্ত | 'স্তার সিরিল র্যাডক্লিফের সভাপতিত্বে এক বিচার বিভাগীয় কমিশন সীমানা নিদ্ধারণের দায়িত্ব পেলেন। দেশের বুকে কোথায় কিভাবে করাত চলবে তা স্থির হতে থাকল | চারিদিকে সাজ-সাজ রব। বহু প্রতীক্ষিত যে স্বাধীনতার জন্য একদিন শত শত শহীদ প্রাণ দিয়েছে, যার জন্য চিত্তরঞ্রন বলেছিলেন, শিক্ষা অপেক্ষা করতে পারে-_স্বাধীনতা নয়, এ কি সেই স্বাধীনতা | না হোক! যে বেশেই Ss, ন্বাধীনতা-স্বাধীনতাই । সরকারী কর্মচারীর! কে কোন রাষ্ট্রে থাকবেন, তার জন্য তাদের নিজস্ব মত নেওয়া হতে থাকল । ইতঃমধ্যে ১৯৪৭ সালের জুলাই মাসে Races পার্লামেন্টে ভারতের স্বাধীনতা আইন (India Independence Act) পাশ হয়ে গেল। স্থির হয়ে গেল, ১৫ই আগস্ট সাধিক ক্ষমতা হস্তান্তর হবে | দীর্ঘ সংগ্রামের শেষে এলো স্বাধীনতা । কিন্তু তবু যে আশ! . আনন্দ আর গর্বের সঙ্গে তা আসতে পারত তা এল কৈ? এক দিকে আনন্দ অন্যদিকে বিচ্ছেদ । একদিকে হাসি আর অন্য দিকে শত-শত গৃহহার! উদ্বান্তর অসহায় দেশত্যাগ । এরই মধ্যে চক্রলাঞ্ছিত ত্রিবর্ণ পতাকা এবং চাদ তারা লাঞ্ছিত সবুজ পতাকা উড়িয়ে স্বাধীনতার শপথ পাঠ করল ভারত এবং পাকিস্থান | তারপর আরও প্রায় চল্লিশ বছর কেটে গেল। আজও একদল চেঁচিয়ে বলছেন-_পুরো স্বাধীনতার আম্বাদ আমরা আজও পাইনি । ৩৭৭
— পৃষ্ঠা ৪৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।