বিদ্রোহ বিপ্লব স্বাধীনতা ড নীরদবরণ হাজরা
/ ৫০৯
📝 লেখা 📖 পিডিএফ

কিন্তু দেখা গেল মুসলিম লীগ যোগ দেওয়ায় ফল হ'ল উল্টো। ব্রিটিশ পক্ষ এবং লীগ এক হয়ে কংগ্রেসের প্রতিটি প্রস্তাবে তীব্র বাধা WT করতে থাকল | ১৯৪৬ সাল শেষ হয়ে এলো | মুসলিম লীগ অন্তবর্তণা সরকারে যোগ দিলেও শাসনতন্ত্র তৈরী করবার জন্য যে গণপরিষদ তাতে তখনও যোগ দেয়নি। গণপরিষদ সেই অবস্থাতেই ১৯৪৭ সালের ২২শে ফেব্রুয়ারী ভারতীয় রাষ্ট্রের শাসনতন্ত্রের মুখবন্ধ প্রস্তুত করল। প্রস্তাব গৃহীত হ'ল । কিন্তু মুসলিম লীগ অবিচল । এমন সময় এর মাত্র দু'দিন আগে ব্রিটিশ সরকার নিশ্চিতভাবে জানিয়ে দিলেন যে ১৯৪৮ সালের জুন মাসের মধ্যে তারা ভারতের শাসনভার দেশের দায়িত্বশীল সরকারের হাতে তুলে দেবেন। মুসলিম লীগ যদি কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে না চায় তবে কোন কোন ones সরকার কিভাবে কি করবে তা নিদ্ধারণের দায়িত্ব থাকবে ব্রিটিশ সরকারের । ভারতীয় জনগণের মঙ্গলের দিকে তাকিয়ে ব্রিটিশ সরকার নিজেই বিবেচনা Fare | সরকারী এই ঘোষণা স্পষ্টত: ভারত বিভাগের ইঙ্গিত । কেবিনেট মিশন যে জোরালো ভাষায় অবিভক্ত ভারতের সুপারিশ করেছিল, এই ঘোষণায় তা সম্পূর্ণ উল্টে দেওয়া হল। মুসলিম লীগ এতদিন একটা দম বন্ধ উৎকণ্ঠায় কাল কাটিয়ে এবার উল্লসিত হয়ে উঠল | তাদের উল্লাসের বহিঃপ্রকাশ দেখা! দিল কলকাতা, আসাম, পশ্চিম-পাঞ্জাব এবং উন্তর-পশ্চিমসীমান্ত প্রদেশে দাঙ্গায় | বাঙলাদেশ আগেই শাস্তির জন্য দেশভাগ স্বীকার করে নিয়েছিল, পাঞ্জাবের শখ এবং হিন্দুরাও নিরাপত্তার স্বার্থে দেশৰিভাগকে স্বীকার করে নিল। বোঝা গেল লীগের প্রত্যক্ষ সংগ্রামের ফল । এমন সময় মার্চ মীসে ওয়াভেলের বদলে ভারতের বড়লাট হয়ে এলেন লর্ড মাউন্টব্যাটেন। তিনি ভারত বিভাগের সিদ্ধান্ত ঘোষণা! করলেন স্পষ্টভাবে | তার পরিকল্পনা মতে বঙ্গদেশ, আসাম এবং ৩৭১

— পৃষ্ঠা ৪৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।