বিদ্রোহ বিপ্লব স্বাধীনতা ড নীরদবরণ হাজরা
/ ৫০৯
📝 লেখা 📖 পিডিএফ

১. মুসলিম লীগ ভারতের স্বাধীনতার দাবীকে সমর্থন করবে । অস্তর্বতাকালীন সরকার গঠনেও সাহাযা করবে | ২. যুদ্ধ শেষ হলে মুসলমান প্রধান অঞ্চল গণভোট নিয়ে স্থির করবে এ অঞ্চল পৃথক রাষ্ট্র হবে কিনা | ৩. যদি গণভোটে পৃথক রাষ্ট্রের দাবী ওঠে, তবে প্রতিরক্ষা, যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি প্রয়োজনীয় জিনিস দুই রাষ্ট্রের মধ্যে চুক্তি দ্বারা স্থির হবে। ৪. ইংলণ্ড সম্পূর্ণভাবে শাসনতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের পরেই এ সব ভাগ বাটোয়ার! এবং গণভোটের আয়োজন কর! হবে। প্রস্জাবগুলি যথেষ্ট নিরপেক্ষ এবং গণতান্ত্রিক ছিল। গান্ধীজি প্রস্তাবকে স্বাগত জানালেন এবং জেল থেকে বেরিয়ে উৎসাহ বশে নিজেই 'এ প্রস্তাব পাঠালেন জিল্নাসাহেবের কাছে । কিন্ত জিন্না- সাহেব আদৌ গ্রহণ করলেন না এ প্রস্তাব। তিনি হস্তান্তরের আগেই চাইলেন গণভোট । সেই সঙ্গে যে দাবী করলেন তা আদৌ কোন রাজনীতিসম্মতঃ প্রস্তাব নয়। তিনি বললেন, মুসলমান প্রধান অঞ্চল কোন দিকে যোগ দেবে তা নিদ্ধারণ করবে এঁ অঞ্চলের মুসলমানেরাই | অর্থাং এ গণভোটে ভোট দেবার অধিকারী থাকবেন শুধু মুসলমানেরাই-__অমুসলমানেরা নয়। এই অবস্থায় ওয়াভেল ইংলগ্ থেকে মন্্ীগুলীর সঙ্গে আলোচনা করে ফিরে এলেন । তিনি ঘোষণা করলেন যে ৪২ সালের প্রস্তাবই অপরিবতিত ভাবে চালু কর! হবে। আর এই উপলক্ষ্যে তিনি সব রাজনৈতিক দলকে ডেকে আলোচনায় বসলেন। কিন্তু এবারেও জিন্নাসাহেবের অনমনীয় মনোভাবের জন্য আলোচনা বার্থ হল! এই AST থমথমে অবস্থার মধ্যে ৪৪ সাল শেষ হ'ল। পঁয়তাল্লিশ সালে আকস্মিক ভাবে শেষ হল দ্বিতীয় বিশ্বমহাযুদ্ধ। ইংলণ্ডে এর পরেই হল ইলেকশন্‌। দোর্দগুপ্রতাপ Met মন্ত্রী চাচিল হেরে গেলেন। Race জিতল শ্রমিকদল। প্রধানমন্ত্রী হলেন ক্লীমেণ্ট ৩৬৫

— পৃষ্ঠা ৪৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।