বদল করলেন। ১৯৪৩ সালের প্রথম কয়েক মাস কাটতেই লর্ড লিউ লিন্লিখগোর বদলে ভারতের ভাইসরয় হয়ে এলেন AG ওয়াভেল। . ওয়াভেল এর আগে সেনাপতি হিসাবে ভারতে ছিলেন । যুদ্ধের পরিস্থিতিতে তার মত অভিজ্ঞ লোকের প্রয়োজন ছিল। তখনও কেউ স্বপ্নেও ভাবেনি যে যুদ্ধ ৪৫ সালের শেষ দিকেই শেষ হয়ে যাবে। তখনও সকলেই ভাবতেন, এমন কি ওয়াভেল নিজেও, যে. ১৯৪৬ সালের মাঝ বরাবর জামান জাপান পরাজয় বরণ করবে। কিন্তু আণবিক বোমার ব্যবহারই আকস্মিক পরিবর্তন ঘটাল। যুদ্ধ শেষ হল ৪৫-এর শেষ দিকে | যাই হোক, যুদ্ধ নীতির দিকে নজর রেখে ভারতের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়তে এলেন ওয়াভেল। ক'মাসের মধ্যেই তিনি যেন ভারতের নাড়ীর বেগ ধরে ফেললেন। যদিও তখন জিন্না সাহেব স্বাধীন ভারতের একাংশ বিছিন্ন করে স্বাধীন সার্বভৌম মুসলমান রাজত্বের স্বপ্ন জাগিয়ে তুলছিলেন মুসলমানদের বুকে, তবু তখনও ভারত অখগুতার দিকেই ঝুঁকে আছে। অতএব ১৯৪৪ এর ফেব্রুয়ারীতে ওয়াভেল লিন্-লিথগোর মুসলমান cote নীতির বিরোধিতা করেই এক বিবৃতি দিলেন ভারতীয় এঁক্যের স্বপক্ষে :_ “ভূগোলকে সংশোধন কর! যায় না। প্রতিরক্ষা আর অর্থ সমস্যার ‘তা সে আভ্যন্তরীণই হোক আর বহিদে শীয়ই হোক ) দিক দিয়ে বিচার করলে দেখ! যাবে ভারতবর্ষ একটি স্বাভাবিক এঁক্যবদ্ধ ভূখণ্ড 1” ওয়াভেলের এ ঘোষণায় হিন্দু মুসলমান নিধিশেষে বেশির ভাগ ate খুশি হলেন। এ খুশিকে ওয়াভেল আরও বাড়িয়ে তুললেন এ বছরেরই মে মাসে ভারতীয় নেতাদের বিন! শর্তে মুক্তি দিয়ে। ইত£মধ্যে রাজাগোপালচারী জিন্নাসাহেবের এ আন্দোলনের সঙ্গে আপোষ রক্ষা করবার জন্য একটা প্রস্তাবের খসড়া তৈরি করে- ছিলেন। প্রস্তাবটা হ'ল,
— পৃষ্ঠা ৪৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।