এবার ব্যাপক আয়োজন করল ব্রিটিশ কর্তৃপক্ষ । ব্রিটিশ সেনাপতি বেলা আড়াইটের বেতারে ভারতীয় সৈন্যদের আত্মসমর্পণ করতে নির্দেশ দিলেন। নইলে তাদের একেবারে গুড়িয়ে দেওয়া হবে। প্রধানমন্ত্রী এলি ঘোষণা করলেন, মস্ত এক নৌ-বহর ভারতের দিকে যাত্রা করেছে। এদিকে বোম্বাই এর জনসাধারণ বিপৃলভাবে সংবর্ধনা! দিতে. থাকল ধর্মঘটাদের । তাদের সমর্থনে ২১শে ফেব্রুয়ারী এক অসাধারণ ধর্মঘট প্রতিপালিত হ'ল । এদিকে ধর্মঘটী জাহাজগুলিকে সত্যিই ঘিরে ফেলল একদল যুদ্ধ জাহাজ । মাথার ওপর টহল দিতে থাকল বোমার বিমান। জনসাধারণ থেকে ধর্মঘটাদের বিচ্ছিন্ন করতে বোম্বাই এর রাস্তা দিয়ে আসতে থাকল ট্যাঙ্ক-কামান-মেসিনগান সহ সৈন্যের দল। বোম্বাই-এর সাধারণ মানুষও দুর্জয় প্রতাপে বাধা দিল এই বাহিনীকে | পথে পথে ব্যারিকেড | এই এক দিনে প্রায় তিন'শ নাগরিক প্রাণ দেয় । আর পাঁচ হাজারের ওপর মানুষ হয় আহত | পরদিনও জনসাধারণের সঙ্গে সৈন্যবাহিনীর এমন যুদ্ধ চলতে UTS | কিন্ত যে কোন পরিস্থিতিতেই হোক এ আন্দোলনের সঙ্গে গোটা দেশের যোগ ঘটল ন'। সৈন্যবাহিনীর অন্যান্য অংশের ভারতীয়েরা নৌসেনাদের প্রতি সহাম্ভূতিশীল হলেও আন্দোলনে যোগ দিল ay এ অবস্থায় কংগ্রেস এবং মুসলিম লীগ একত্রে সৈন্যদের আত্মসমর্পণ করতে নির্দেশ দিলেন। কংগ্রেসের তরফ থেকে সর্দার বল্লভভাই প্যাটেল এবং মুসলিম লীগের তরফ থেকে মহম্মদ আলী জিন্না তাদের আশ্বাস দিলেন যে আত্মসমর্পণ করলেও তাদের শাস্তি দেওয়া হবে না এবং তাদের দাবীগুলি যোগ্য মর্যাদায় বিচার করা ara | বিদ্রোহী ধর্মঘটারা আত্মসমর্পণ করল | ৩৬
— পৃষ্ঠা ৪২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।