বিদ্রোহ বিপ্লব স্বাধীনতা ড নীরদবরণ হাজরা
/ ৫০৯
📝 লেখা 📖 পিডিএফ

_ এই পরিস্থিতিতে ১৯৪৯ সালের ফেব্রুয়ারী মাসে বোম্বাই বন্দরে অপেক্ষা করছিল একটি জাহাজ 1 তার নাম তলোয়ার । জাহাজটা যুদ্ধ-জাহাজ নয়। বরং এ জাহাজে সৈন্যদের যুদ্ধ-বিছ্া শিক্ষা দেওয়া হ'ল। ফলে তলোয়ারের সঙ্গে কম বেশি পরিচয় সমস্ত নৌ-সেনারই ছিল। তলোয়ারের নিজস্ব নৌসেনার সংখ্যা প্রচুর | তাতে ভারতীয় সেনাই ছিল প্রায় এগার’শ | | ১৬ই ফেব্রুয়ারী নৌ সেনাপতি কিং পরিদর্শন কালে কয়েকজন ভারতীয় সৈন্যকে কুত্তির বাচ্চা বলে গালি দিলেন | সৈন্যের! বাইরে কোন বিদ্রোহ প্রকাশ করল না। পরিদর্শন শেষ হ'লে তারা সমবেত হ'ল। তারপর সেনাপতির দপ্তরে সকলের স্বাক্ষরিত প্রতিবাদ পত্র পাঠাল। ১৭ তারিখে থমথমে ভাব কেটে গেল। ইংরেজ কর্তৃপক্ষ সৈন্যদের প্রতিবাদ পত্রের প্রতি দৃষ্টিক্ষেপও করল না। ১৮ তারিখে প্রাতরাশ টেবিলে সহস! ক্ষোভ জ্বলে উঠল সৈন্যদের । সেই BAD প্রাতরাশ ছুড়ে ফেলে তারা ধর্মঘট ঘোষণা করল । তারা দাবী করল উৎকৃষ্ট খা্ঠ দিতে হবে, যথেষ্ট পরিমাণে ভোজ্য দ্রব্য চাই, বেতনক্রম ব্রিটিশ সৈন্যর সমান হতে হবে । তাঁরা সবচেয়ে বড় করে যে কথা বললেন তা হ'ল সেনাপতি কিং যে দুর্ব্যবহার করেছেন তার জন্য তাকে শাস্তি দিতে হবে। এ সব তাৎক্ষণিক দাবীর সঙ্গে আরও ব্যাপক দাবী হ'ল আজাদ হিন্দ বাহিনী সহ সমস্ত রাজনৈতিক বন্দীকে মুক্তি দিতে হবে আর ইন্দোনেশিয়া থেকে ভারতীয় সৈন্য ফিরিয়ে আনতে হবে। তলোয়ারের এ বিদ্রোহের সংবাদ ছড়িয়ে পড়ল বোম্বাই-এর সব জাহাজে । এ দিন তলোয়ার ছাড় অন্যান্য জাহাজ ধর্মঘটে যোগ ন! দিলেও কোন জাহাজেই স্বাভাবিক কাজকর্ম হ’ল না। নৌসেনাদের মধ্যে উত্তপ্ত আলোচনা । উৎসাহীরা তখুনি তলোয়ারের বিদ্রোহে যোগ দিতে চায় । একটু ভীতরা বলেন, বিদ্রোহ অন্যায় | ৩৫৮

— পৃষ্ঠা ৪২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।